ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ মিথিলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
  • ২২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতায় সেরা হলেন তানজিয়া জামান মিথিলা। ফলে আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রে ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

শনিবার (৩ এপ্রিল) রাতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের বলরুমে মিথিলাকে মুকুট পরিয়ে দেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। বিশেষ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন ৪৩ বছর বয়সী এই তারকা। এজন্য আজ বিকেলে মুম্বাই থেকে ঢাকায় পা রাখেন তিনি।

প্রথম রানারআপ ফারজানা ইয়াসমিন অনন্যা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন ফারজানা আকতার এ্যানি।

শুধু সেরার স্বীকৃতিই নয়, বিশেষ যোগ্যতা অনুযায়ী দেওয়া পাঁচটি স্বীকৃতির মধ্যে মিস বডি বিউটিফুল নির্বাচিত হন তানজিয়া জামান মিথিলা। প্রথম রানারআপ ফারজানা ইয়াসমিন অনন্যা মিস মিনজেনিয়ালিটি স্বীকৃতি পেয়েছেন। এছাড়া মিস শাইনিং স্টার আপোনা চাকমা, মিস ফটোজেনিক নিদ্রা দে এবং মিস ট্যালেন্টেড হিসেবে নির্বাচিত হন তৌহিদা তাসনিম তিফা।

গ্র্যান্ড ফিনালেতে বিচারকের আসনে ছিলেন সংগীতশিল্পী-অভিনেতা তাহসান রহমান খান, মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম, প্রাসাদ বিদাপা (ভারত), মেহরুজ মুনির, আইরিন সমার তিলগার, গৌতম সাহা, রিয়াজ ইসলাম, সারা সুলেমান।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এর প্রধান রফিকুল ইসলাম ডিউক বলেন, ‘তানজিয়া জামান মিথিলাকে নিয়ে আমরা আশাবাদী। আমাদের প্রধান লক্ষ্য এখন মিস ইউনিভার্স-এর মূল মঞ্চ।’

অনুষ্ঠানে আরও ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর শফিকুল ইসলাম এবং আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উপস্থাপনা করেন কাজী সাবির।

প্রতিযোগিতার এবারের মূল স্লোগান ছিল ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’। দেশ ও দেশের বাইরের বাংলাদেশি মিলিয়ে ৯ হাজার ২৫৬ জনেরও বেশি তরুণী এতে অংশগ্রহণ করেন। গত জানুয়ারি থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রাথমিক বাছাইয়ের পরে অডিশনের জন্য ডাক পান ৫০০ জন প্রতিযোগী। অডিশন পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মিস কালচার ওয়ার্ল্ডওয়াইড ২০১৮ প্রিয়তা ইফতেখার, ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিন, আইস টুডের ফ্যাশন এডিটর গৌতম সাহা এবং মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯-এর প্রথম রানারআপ আলিশা ইসলাম।

অডিশন পর্বে প্রতিযোগীদের সৌন্দর্য, শিক্ষা, প্রতিভা, বুদ্ধিমত্তাসহ আরও বিভিন্ন যোগ্যতার ওপর ভিত্তি করে শীর্ষ ৫০ জন বাছাই করা হয়। সেখান থেকে সেরা ২০ সুন্দরীকে নিয়ে চলে গ্রুমিং সেশন। সেখান থেকে সেরা ১০ জন নির্বাচন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ মিথিলা

আপডেট টাইম : ১১:১৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১