ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

চলচ্চিত্র দিবসে সিয়াম-পূজার শান-এর টিজার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ শনিবার (৩ এপ্রিল) জাতীয় চলচ্চিত্র দিবস। আর এই বিশেষ দিনে সিয়াম আহমেদ-পূজা চেরির ‘শান’ চলচ্চিত্রের টিজার প্রকাশ পাচ্ছে। আসছে ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘শান’ চলচ্চিত্রের ফার্স্ট লুক টিজারটি রাতে অবমুক্ত করা হবে।

আজাদ খানের কাহিনী ও প্রযোজনায় নির্মিত এ ছবিটিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, চম্পা, অরুনা বিশ্বাস, মিশা সওদাগরসহ আরো অনেকে।

প্রযোজনা সংস্থা ফিলম্যান এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজসহ পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দেখা যাবে ‘শান’-এর টিজার।

এছাড়াও ছবির প্রধান অভিনেতা-অভিনেত্রী সিয়াম আহমেদ ও পূজা চেরি রায়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজেও একযোগে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত প্রথম ছবির টিজার। টিজার মুক্তির আগে রাত ৭টায় ফেসবুক পেইজে লাইভে হাজির হবেন ‘শান’ টীম। সেখানে দর্শকের সাথে আড্ডার পাশাপাশি নানা প্রশ্নের উত্তর দেয়া হবে। এরপর সাড়ে ৭টায় টিজার অবমুক্ত করার মাধ্যমে লাইভ আড্ডা শেষ হবে।

ছবির নায়িকা পূজা চেরি রায় বলেন, ঈদের ছবি যেমন হওয়া উচিত ‘শান’ ঠিক তেমনই। কাহিনী, চিত্রনাট্য, পরিচালনা, গান, সবার অভিনয়-সব মিলিয়ে এমন ছবি এর আগে বাংলাদেশে দেখা যায়নি। চিত্রনায়ক সিয়ামকে এবারই প্রথম পুরোপুরি অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে। বলিউডের অ্যাকশন ডিরেক্টর আব্বাস আলী মুঘলের নির্দেশনায় ফাইটিং দৃশ্যে অংশ নিয়েছেন সিয়াম ও ছবির অন্য অভিনয়শিল্পীরা।

পরিচালক এম রাহিম এবং প্রযোজক আজাদ খান তাদের প্রথম ছবিতে কোনো ধরনের কার্পণ্য করেননি বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন ছবির নায়িকা পূজা চেরি।

চিত্রনায়ক সিয়াম বলেন, টিজার যেমন হওয়া উচিত ‘শান’-এর টিজার তেমনই হয়েছে। কিছু প্রশ্ন তৈরি হবে। জানবার আগ্রহ তৈরি হবে। সেটিকে ট্রেলারে আরেকটু খোলাসা করা হবে। এবং পরবর্তীতে ঈদের দিন থেকে দেখা যাবে সিয়াম-পূজা জুটির ৩য় ছবি ‘শান’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

চলচ্চিত্র দিবসে সিয়াম-পূজার শান-এর টিজার

আপডেট টাইম : ০৯:৫৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১