ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ছেলের বউ নিয়ে যা বললেন নায়িকা মৌসুমী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ২৬ মার্চ অনুষ্ঠিত হয়ে গেল চিত্রনায়িকা মৌসুমী ও নায়ক ওমর সানীর একমাত্র ছেলের বিয়ে। জমকালো আয়োজনে আকদ অনুষ্ঠিত হয়।  ৯ এপ্রিল পাঁচতারা হোটেলে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করার কথা থাকলেও করোনার কারণে আপাতত সেটি হচ্ছে না।  ঈদের পর ছেলের বিবাহোত্তর সংবর্ধনা দেবেন নায়িকা মৌসুমী।

মৌসুমী-ওমর সানীর ছেলে ফারদিনের বউয়ের নাম আয়েশা। তিনি জন্মসূত্রে বাংলাদেশি। কুমিল্লার মেয়ে আয়েশা মা–বাবার সঙ্গে কানাডায় থাকেন। তার পড়ালেখা ও বেড়ে ওঠা সেখানেই। কয়েক মাস আগে ফারদিনের সঙ্গে আয়েশার পরিচয়। একপর্যায়ে তাদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব, বন্ধুত্ব গড়ায় প্রণয়ে।  দুজন দুজনকে মন দেওয়া-নেওয়ার কথা জানান পরিবারকে। দুই পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়। বিয়ের সিদ্ধান্ত নেয়।  সেই অনুযায়ী বিয়েও হয়ে গেছে।

ছেলের বউকে ভীষণ পছন্দ হয়েছে মৌসুমীর।  কানাডাপ্রবাসী এক অনিন্দ্য রূপবতী তরুণীকে পছন্দ করেছেন বলে জানিয়েছেন মৌসুমী। ‘আমার ছেলের বউ ভীষণ লক্ষ্মী, খুব মিষ্টি। আমার তো দারুণ পছন্দ হয়েছে।’

মৌসুমী-ওমর সানী বিয়ে করেছিলেন ১৯৯৫ সালের ৪ মার্চ। কাউকে না জানিয়ে হুট করে বিয়ে করলেও পাঁচ মাস পর ২ আগস্ট আয়োজন করেছিলেন বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের। তাদের বিয়ের ২৫ বছর পেরিয়েছে। বিবাহবার্ষিকী এলে আজও তাদের মনে হয়— এই তো সেদিন বিয়ে করলাম। কবে, কখন এতটা সময় পার হয়ে গেল!

মৌসুমী-ওমর সানী দম্পতির ঘর আলো করে আসে দুই সন্তান।

যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা শেষে ছেলে ফারদিন পরিচালনায় নাম লেখান। ‘ডেস্টিনেশন’ নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন। এতে অভিনয় করেছেন ওমর সানী। এ ছাড়া বেশ কটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি।  পাশাপাশি রাজধানী উত্তরায় ‘মেরিমন্টানা’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করছেন ফারদিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ছেলের বউ নিয়ে যা বললেন নায়িকা মৌসুমী

আপডেট টাইম : ০৪:১৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১