ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সাই পল্লবীর আন্তরিকতায় মুগ্ধ সিমরিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
  • ৪৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ আমরা হায়দরাবাদে যে হোটেলে আছি, একই হোটেলে উঠেছেন সাই পল্লবী। সকালে আমি-সিমরিন নাস্তা করছিলাম। এ সময় সাই পল্লবীও নাস্তা করতে আসেন। তখন সিমরিনকে দেখে এগিয়ে আসেন সাই পল্লবী। তারপর আমরা একসঙ্গে ছবি তুলেছি।’— শুক্রবার (২ এপ্রিল)  কথাগুলো বলেন বরেণ্য অভিনেতা আব্দুল কাদেরের পুত্রবধূ ও শিশুশিল্পী সিমরিন লুবাবার মা জাহিদা ইসলাম।

অভিনেতা-প্রযোজক অনন্ত জলিলের পরবর্তী সিনেমা ‘নেত্রী: দ্য লিডার’। এই সিনেমায় অভিনয় করছেন সিমরিন লুবাবা। বর্তমানে ভারতের হায়দরাবাদে সিনেমাটির দৃশ‌্যধারণের কাজ চলছে। সেখানে সিমরিনকে নিয়ে অবস্থান করছেন তার মা জাহিদা ইসলাম। ভারত থেকে মুঠোফোনে এসব কথা বলেন তিনি।

 সাই পল্লবীর আন্তরিকতায় মুগ্ধ সিমরিন

সিমরিনদের পাশেই সিনেমার শুটিং করছেন সাই পল্লবী। এ অভিনেত্রীর আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করে জাহিদা ইসলাম বলেন—‘সাই পল্লবীর মতো এত বড় একজন তারকার আন্তরিকতা দেখে আমি অবাক হয়েছি। সিমরিনকে দেখে সাই পল্লবী স্বেচ্ছায় কথা না বললেও পারতেন। হয়তো সিমরিনকে দেখে তার ভালো লাগে, তাই নিজে এসে কথা বলেন। এ ঘটনার পর সিমরিনকে বললাম, সাই পল্লবী কত বড় একজন অভিনেত্রী, তারপরও তার আন্তরিকতার কমতি নেই। দেখো, কতটা সহজভাবে মানুষকে আপন করে নেন।’

সাই পল্লবীর সঙ্গে সিমরিন লুবাবা

সাই পল্লবী খুবই সাধারণ মানুষের মতো চলাফেরা করেন। তার সঙ্গে সিকিউরিটি গার্ড ছিলেন। কিন্তু তারা দূরে দাঁড়িয়ে ছিলেন। এই ভালো মানসিকতার জন‌্য তারা অনেক এগিয়ে আছেন বলে মনে করেন জাহিদা ইসলাম।

শুক্রবার (২ এপ্রিল) শেষ হবে ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার প্রথম লটের শুটিং। শনিবার (৩ এপ্রিল) তারা ঢাকায় ফিরবেন বলেও জানান সিমরিনের মা।

দাদা আব্দুল কাদেরের অনুপ্রেরণায়ই খুব অল্প বয়সে লাইট-ক্যামেরার সামনে দাঁড়ায় লুবাবা। বিজ্ঞাপনে কাজ করে শিশুশিল্পী হিসেবে ব‌্যাপক পরিচিতি লাভ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সাই পল্লবীর আন্তরিকতায় মুগ্ধ সিমরিন

আপডেট টাইম : ০৩:১৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১