ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিয়ের ৪৫ দিনেই অন্তঃসত্ত্বা দিয়া মির্জা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
  • ২২৭ বার
 
হাওর বার্তা ডেস্কঃ বিয়ে করার ৪৫ দিন পেরোতেই অন্তঃসত্ত্বা হলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। গত ফেব্রুয়ারিতে ঘটা করে বৈভব রেখির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন। আর এবার দিলেন নতুন সুখবর। জানালেন প্রথমবার সন্তানের মা হতে চলেছেন তিনি। ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবিও পোস্ট করেছেন বলি ডিভা।

ছবিতে লাল ফ্লোরাল রঙের গাউনে উজ্জ্বল দিয়ার বেবি বাম্প। সঙ্গে লিখেছেন, নিজের অন্দরে একটি স্বপ্নের জন্ম হচ্ছে। বলাই বাহুল্য নয়া ইনিংসের দিনগুলি দারুণভাবে উপভোগ করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হওয়ার পর থেকে স্বাভাবিকভাবেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন দিয়া। অনুরাগী থেকে বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের অনেকেই অভিনন্দন জানিয়েছেন। নেটিজেনদের কেউ কেউ অবশ্য প্রশ্ন করছেন, মাস খানেকের মধ্যে কীভাবে এতটা স্পষ্ট দেখাচ্ছে তার বেবি বাম্প? তবে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন তিনি?

প্রথমবার সন্তানসম্ভবা হলেও দিয়া কিন্তু ইতিমধ্যেই এক মেয়ের মা। তার আগের পক্ষের একটি মেয়ে রয়েছে। সম্প্রতি স্বামীর সঙ্গে মালদ্বীপে ছুটি কাটানোর ছবি শেয়ার করেছিলেন দিয়া। সেখানেও মেয়ে সামাইরাকে দেখা গিয়েছিল।

এর আগে ব্যবসায়ী সাহিল সংঘের সঙ্গে বিয়ে হয়েছিল দিয়ার। বছর পাঁচেক পরই বিচ্ছেদ ঘটে তাদের। ২০১৯-এর আগস্টে স্বামীর সঙ্গে সম্পর্ক ছেদের কথা টুইট করে নিজেই জানিয়েছিলেন মিষ্টি মুখের দিয়া। আর গত ১৫ ফেব্রুয়ারি বয়ফ্রেন্ড বৈভবের সঙ্গে নতুন করে সংসার পাতেন তিনি। পেশায় যিনি একজন ব্যবসায়ী। করোনা আবহে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই বিয়ে সারেন তারা। পরিবারের ঘনিষ্ঠরাই কেবল উপস্থিত ছিলেন বিবাহ আসরে। এবার দিয়া ও বৈভবের সংসারে আসছে নতুন অতিথি। ইনস্টাগ্রামে নিজেই সে কথা জানালেন ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ খ্যাত অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিয়ের ৪৫ দিনেই অন্তঃসত্ত্বা দিয়া মির্জা

আপডেট টাইম : ০২:৪১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১