ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ফের প্রেমে শ্রাবন্তী, প্রেমিক ব্যবসায়ী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ টালিউড ইন্ডাস্ট্রির নতুন গুঞ্জন, আবার প্রেমে পড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে, বাইপাসের ধারের যে আবাসনে তিনি থাকেন, প্রেমিকও সেই আবাসনেরই বাসিন্দা। নাম অভিরূপ নাগ চৌধুরী। পেশায় ব্যবসায়ী। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তাদের সম্পর্কের বয়স একমাস।

শ্রাবন্তীর জন্য প্রেমের সম্পর্ক গড়তে এক মাস সময় কম নয় বলে তার কাছের মানুষরা জানিয়েছেন। বেকারি সংস্থার মালিক অভিরূপ পার্টি করতে ভালবাসেন। তার সামাজিক মাধ্যমের পেজ দেখলেও তা বোঝা যায়। সূত্রের খবর, বুধবার দু’জনে নাকি সম্পর্কের একমাস উদযাপন করতে পার্টিও করেন।
জানা গেছে, একই আবাসনে থাকলেও টাওয়ার সিক্সের বাসিন্দা শ্রাবন্তীর সঙ্গে অন্য টাওয়ারের অভিরূপের ‘হাই-হ্যালো’র বাইরে আর কোনো সম্পর্ক ছিল না। রাজীব বিশ্বাস, কৃষণ ব্রজের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পরে ২০১৯ সালে রোশন সিংহের সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন শ্রাবন্তী। কিন্তু সেখানেও ভাঙন ধরে। গত অক্টোবর নাগাদ দু’জনের সম্পর্ক ভেঙে যাওয়ার খবর শোনা যায়। শ্রাবন্তীর ফ্ল্যাট ছেড়ে রোশন নিজের বাড়িতে ফিরে যান। তারপর তাদের দেখাসাক্ষাৎ হয়নি।

নায়িকা একাই থাকছিলেন। সিনেমা এবং জিম নিয়েই ওই সময়ে ব্যস্ত ছিলেন শ্রাবন্তী। রোশনের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে অর্থনৈতিক কারণ আছে বলে শোনা যায়। ইন্ডাস্ট্রিতে এমন কথাও শোনা যায় যে, তিন প্রাক্তনের যাবতীয় দায়ভার শ্রাবন্তীকেই নিতে হত। তবে অভিরূপের ক্ষেত্রে বিষয়টি আলাদা।

যদিও নায়িকার ঘনিষ্ঠমহলের মতে, শ্রাবন্তী-অভিরূপের সম্পর্ক নেহাতই বন্ধুত্বের। এতে প্রেমের সিলমোহর দেওয়ার সময় এখনও আসেনি। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা অন্য ইঙ্গিতই দিচ্ছে। পাশাপাশি রোশন-শ্রাবন্তী এখনও আইনত স্বামী-স্ত্রী।

এ প্রসঙ্গে শ্রাবন্তীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে সাংবাদিকদের তিনি কিছু জানাননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ফের প্রেমে শ্রাবন্তী, প্রেমিক ব্যবসায়ী

আপডেট টাইম : ১০:৪৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১