ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মা হচ্ছেন ‘আয়নাবাজি’ খ্যাত নায়িকা নাবিলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ উপস্থাপক, মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার কোলে আসছে নতুন অতিথি। প্রথমবার মা হচ্ছেন তিনি। খুশির খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ‘আয়নাবাজি’ খ্যাত নায়িকা।

বেবি বাম্পসহ ছবি প্রকাশ করেছেন নাবিলা। সঙ্গে রয়েছেন তার স্বামী জোবাইদুল হক রিম। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘এপ্রিল আমার এবং পরিবারের জন্য বিশেষ মাস। এই অসাধারণ এপ্রিল মাসেই খুশির খবরটি সবার সঙ্গে শেয়ার করছি। জুলাই মাসে আমাদের জীবনে নতুন ভালোবাসার আগমন ঘটবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

সন্তান আগমনের খবরের পাশাপাশি নাবিলা সবাইকে করোনা সচেতনতার বার্তাও দেন। লেখেন, ‘সবাই সাবধানে থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন।’

‘আয়নাবাজি’খ্যাত এই তারকা বলেন, ‘ছেলে না মেয়ে হবে- এ বিষয়টি আমরা এখনো পরীক্ষা করাইনি। আমার স্বামী চাচ্ছেন, এটি আমাদের জন্য সারপ্রাইজ হিসেবে আসুক। চিকিৎসক বলেছেন, জুলাইয়ের প্রথম সপ্তাহে সন্তান পৃথিবীর আলো দেখবে। তবে জুনের শেষ সপ্তাহেও হয়তো সুখবর দিতে পারি।’

বাংলাভিশনের ‘এবং ক্লাসের বাইরে’ অনুষ্ঠান দিয়ে শোবিজে নাবিলার যাত্রা শুরু। উপস্থাপনায় পরিচিতি পেলেও নাবিলাকে আলোচনায় এনে দেয় ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘আয়নাবাজি’ ছবিটি।

নাবিলার দাদাবাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় হলেও তার বেড়ে ওঠা সৌদি আরবে। জন্ম সেখানেই। বাবার চাকরিসূত্রে তার কৈশোরের দিনগুলো কেটেছে জেদ্দা শহরে। ২০১৮ সালে জোবাইদুল হকের সঙ্গে পরিণয়ে আবদ্ধ হন নাবিলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মা হচ্ছেন ‘আয়নাবাজি’ খ্যাত নায়িকা নাবিলা

আপডেট টাইম : ০৯:৩৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১