ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অভিনয়জগতকে বিদায় জানালেন প্রিয়া আমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ অভিনয়জগতকে বিদায় জানালেন অভিনেত্রী প্রিয়া আমান।

মঙ্গলবার নিজের ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন তিনি।

অভিনয় ছেড়ে দেওয়ার প্রসঙ্গে এই অভিনেত্রী লিখেছেন, অভিনয় জগতে আর বোধহয় কাজ করা হবে না। তবে অভিনয় জগতটাকে ভালোবাসব, ভালোবাসি আমরণ।

প্রিয়া আমান লিখেছেন, ‘যেসব ভাই-বোন, বন্ধুরা এবং আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, পরিচালক বন্ধুরা যারা জানেন না, আমি কোথায় আছি। যারা আমাকে কাজের জন্য কল দিচ্ছেন তাদের জন্য এই স্ট্যাটাস। আমি এখন লন্ডন আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি ডিসেম্বরে বাংলাদেশে আসব।’

তিনি আরও লিখেন, ‘করোনা পরিস্থিতি ভালো হলে সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। অভিনয় জগতের কাজ বোধহয় আর করা হবে না, তবে অভিনয় জগৎকে ভালোবাসব, ভালোবাসি আমরণ। ধন্যবাদ।’

তবে কী কারণে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিলেন সে বিষয়ে স্ট্যাটাসে স্পষ্ট করে কিছু বলেননি প্রিয়া আমান।

এ ব্যাপারে জানতে তার ফেসবুকে মেসেজ পাঠালেও কোনো উত্তর আসেনি।

নির্মাতা তন্ময় তানসেনের হাত ধরে শোবিজে পা রেখেছিলেন প্রিয়া আমান। নাটক, টেলিফিল্মে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। উপস্থাপনাতেও বেশ দখল ছিল তার। ‘অদৃশ্য শত্রু’ শিরোনামের একটি সিনেমাতেও দেখা গিয়েছিল প্রিয়া আমানকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অভিনয়জগতকে বিদায় জানালেন প্রিয়া আমান

আপডেট টাইম : ০৪:২৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১