ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মালদ্বীপের সাগর-সৈকতে ব্যাচেলর পয়েন্টের অন্তরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অন্তরা চরিত্রে নজর কেড়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিন। আজকাল নানা রকম ছবি ও ভিডিও শেয়ার করে তিনি ক্যাপশনে নিজেকে অন্তরা হিসেবে উপস্থাপন করেন। বলার অপেক্ষা রাখে না, তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র ভক্তরা সেইসব ছবি ও ক্যাপশন বেশ উপভোগ করেন।

বুধবার (৩১ মার্চ) দুপুরে ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেছেন ফারিয়া। অভিনেত্রী ক্যাপশন দিয়ে জানিয়েছেন, তিনি মালদ্বীপে রয়েছেন। স্বল্পবসনে উত্তাপ ছড়াচ্ছেন সাগর-সৈকতে। একটি ছবিতে তাকে দেখা গেছে সৈকতের পাড়ে দুই হাত ছড়িয়ে প্রাণ ভরে নিশ্বাস নিচ্ছেন।

ফারিয়া শাহরিনকে দেখে তার ভক্তরা লিখছেন মজার মজার সব মন্তব্য। অনেকে অন্তরাকে ‘আগুন’, ‘অ্যাটম বোম’ বলে মত প্রকাশ করছেন। তবে ছবি পোস্ট করেই হাওয়া ফারিয়া। কে কি লিখছেন সেসবে মনযোগ নেই তার। তিনি ব্যস্ত রয়েছেন তার ভ্রমণ উদযাপনে।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি প্রেমিকের সঙ্গে বাগদান সেরেছেন ফারিয়া শাহরিন। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আংটি বদল করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন বরের সঙ্গে আংটি পরা ছবিও। পাত্র মুনিম মাহফুজ রিয়ান একটি কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা। ধানমন্ডি এলাকার বাসিন্দা রায়ান।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয় অনেক গুণ। কাজ করেছেন আরো বেশ কিছু বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে। তবে বর্তমানে তিনি আলোচনায় রয়েছেন ধারাবাহিক নাট’ক ‘ব্যাচেলর পয়েন্ট’র অন্তরা চরিত্রের জন্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মালদ্বীপের সাগর-সৈকতে ব্যাচেলর পয়েন্টের অন্তরা

আপডেট টাইম : ০২:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১