হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী শামীমা ইসলাম তুষ্টি। মঙ্গলবার (৩০ মার্চ) তার কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে।
অন্যদিকে শামীমা তুষ্টি তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে করোনা সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমি অসচেতন, অসচেতন শুটিং ব্যবস্থাপনা ও অনান্য সকল কিছুর জন্য আমাদের এখনি শক্ত হাতে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কারণ সবাই সুস্থ থাকুক এটাই চাই।’ এ বিষয়ে দীর্ঘ একটি দিক নির্দেশনাও দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির এই সদস্য।
লোকনাট্য দলের পিপলস লিটল থিয়েটারের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি তুষ্টির। এই থিয়েটারে প্রথম অভিনয় করেন ‘সিন্ডারেলা’ নাটকে। টিভি নাটকের পাশাপাশি তুষ্টি নাম লিখিয়েছেন বড় পর্দায়। ‘নন্দিত নরকে’, ‘লাল সবুজ’, ‘স্বপ্ন ডানায়’ তুষ্টি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র।
Reporter Name 























