ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিনেমা হলে জনসমাগম নিয়ে নির্দেশনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে আবারো বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। করোনা সংক্রমণ প্রতিরোধে ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। এই নির্দেশনা সারা দেশে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা দুই সপ্তাহ বলবৎ থাকবে। যার মধ্যে সিনেমা হলে জনসমাগম নিয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নির্দেশনা দিয়ে বলা হয়েছে, ‘পর্যটন/বিনোদন কেন্দ্র সিনেমা হল/থিয়েটার হলে জনসমাগম সীমিত করতে হবে এবং সকল ধরনের মেলা আয়োজন নিরুৎসাহিত করতে হবে।’

এ ছাড়া একই সঙ্গে বেশি সংক্রমিত এলাকায় জনসমাগম নিষিদ্ধসহ রাত ১০টার পর প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতেও বলা হয়েছে নির্দেশনায়। পাশাপাশি গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী পরিবহন করা যাবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সিনেমা হলে জনসমাগম নিয়ে নির্দেশনা

আপডেট টাইম : ০৩:১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১