ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সস্ত্রীক করোনা আক্রান্ত অভিনেতা ভরত কল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  করোনা আক্রান্ত হলেন ওপার বাংলার অভিনেতা ভরত কল। শুধু ভরতই নন, করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতার স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়ও। সোশ্যাল মিডিয়ায় সে কথা নিজেই জানিয়েছেন অভিনেতা। আপাতত বাড়িতেই কোয়রান্টিনে রয়েছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যমকে ভরত জানান, জ্বর ছাড়া আপাতত কোনও উপসর্গ নেই তাদের। তাই ডাক্তারের পরামর্শ মতো আপাতত বাড়িতেই চিকিৎসা চলবে তাদের। যদিও সুস্থ আছে ভরত এবং জয়শ্রীর মেয়ে।

ভরতের কথায়, “আমার মেয়েরই প্রথম জ্বর এসেছিল। ডাক্তাররা বলেন, ছোট বাচ্চারা নাকি কেরিয়ার। ওরা করোনায় আক্রান্ত না হলেও ছড়াতে পারে। সেখান থেকেও আক্রান্ত হতে পারি।”

প্রসঙ্গত, এই মুহূর্তে শ্রীময়ী ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ভরত কল। ‘দেশের মাটি’ ধারাবাহিকেও রয়েছেন তিনি। অন্যদিকে জয়শ্রী ‘খড়কুটো’ ধারাবাহিকে অভিনয় করছেন। ওই তিন ধারাবাহিকের প্রযোজক এবং লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ও বর্তমানে করোনা আক্রান্ত। বাড়িতেই চিকিৎসা চলছে তার। এই তিন ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস সূত্রে জানা যাচ্ছে, ভরত এবং জয়শ্রী করোনা আক্রান্ত হওয়ার শুট বন্ধ হবে না কোনও ধারাবাহিকেই। প্রয়োজনে সাময়িক সময়ের জন্য পরিবর্তিত হতে পারে গল্পের ট্র্যাক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সস্ত্রীক করোনা আক্রান্ত অভিনেতা ভরত কল

আপডেট টাইম : ১১:০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১