ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ছেলের বিয়ের ছবি ভাইরাল, যা বললেন ওমর সানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দাম্পত্য জীবনের উদাহরণ হয়ে আছেন ঢালিউড তারকা জুটি ওমর সানি-মৌসুমী। দেখতে দেখতে ২৫ বছর পেরিয়ে গেলো জনপ্রিয় এ জুটির সংসার জীবন। তাদের ঘর আলো করে আছে এক ছেলে ও এক কন্যা। এবার সেই সংসারে যোগ হলো আরও একজন। এলো পুত্রবধূ।

২৬ মার্চ বিয়ে করেছেন ওমর সানি-মৌসুমির ছেলে ফারদীন এহসান স্বাধীন। তার স্ত্রীর নাম সাদিয়া রহমান আয়েশা। ফেসবুকে নববধূর সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন ফারদিন। ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল।

আজ সোমবার (২৯ মার্চ) রাতে ওমর সানি একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে তিনি বলেছেন, ‘স্বাধীনতার ৫০ বছর হয়ে গেলো ২৬ তারিখে। আমাদের খুব ইচ্ছে ছিলো বিশেষ ওই দিনেই ফারদিনের বিয়ে হবে। হয়েছেও তাই। আল্লাহপাক সেটা কবুল করেছেন। সাদিয়া রহমান আয়েশার সাথে আমার ছেলের বিয়ে হয়েছে। অনুষ্ঠান হওয়ার কথা ছিলো ৯ তারিখে। কিন্তু আমার বিয়াইয়ের অসুস্থতার কারণে সেটা পিছিয়ে গেছে। অনুষ্ঠান হবে ঈদের পরে। আল্লাহর কাছে শুকরিয়া যে এরকম ভালো মনের অধিকারী একটা মেয়ে আমার ছেলের বউ হয়ে এসেছে। আপনারা সবাই ফারদিন ও আয়েশার জন্য দোয়া করবেন। ‘

স্বাধীনের বউ সাদিয়া রহমান আয়েশা কানাডা প্রবাসী হলেও জন্মসূত্রে বাংলাদেশি। বাড়ি কুমিল্লা জেলায়। পড়াশোনা আর বেড়ে ওঠা কানাডায়। কয়েক মাস আগে স্বাধীনের সঙ্গে পরিচয় আয়েশার। পরিচয় থেকে বন্ধুত্ব, ভালো লাগা। সেই ভালো লাগার সূত্র ধরেই দুই পরিবারের অলোচনায় ঠিক হয়েছে বিয়ের দিনক্ষণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ছেলের বিয়ের ছবি ভাইরাল, যা বললেন ওমর সানি

আপডেট টাইম : ০৯:২২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১