ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বয়স নিয়ে সমালোচনার জবাব দিলেন পূর্ণিমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। এখন বড়পর্দায় নিয়মিত না হলেও, টেলিভিশনের রিয়েলিটি শোয়ে উপস্থাপনা কিংবা বিচারক হয়ে কাজ করে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সরব। দুই দশক ধরে পর্দায় মাতিয়ে রাখা এই অভিনেত্রীর সৌন্দর্যে এখনো ভাটা পরেনি। দিন দিন যেন আরো সুন্দরী হচ্ছেন তিনি। তেমনই দিন দিন ভক্ত সংখ্যাও বাড়ছে তার। পূর্ণিমার এই সৌন্দর্যের রহস্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় অনেক আলোচনা-সমালোচনা। এমনকি পূর্ণিমার বয়স নিয়েও আন্দাজ লাগাতে দেখা যায় তাদের। তবে ভক্তদের এই বিষয়টি মোটেও পছন্দ করেন না অভিনেত্রী। রীতিমতো মনঃক্ষুণ্ণ তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দর্শকদের উদ্দেশ্যে পূর্ণিমা বলেন, তোমরা এপ্যারিসিয়েশন করো আমি এখনো পর্যন্ত আছি, ভালো কাজ করছি এবং তোমাদের ভালো ভালো কাজ দিতে পারছি। কে বুড়ি হলো, কার বয়স কতো এই বদনাম গুলো করো না।

তার দীর্ঘ ক্যারিয়ারটা কেমন ছিল এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, এই দীর্ঘ জার্নিটা নিয়ে বলতে গেলে দুই এক লাইনে শেষ হবে না। তবে একটা ঝামেলা হয়েছে, এই দীর্ঘ সময়ে অনেক মানুষ আমাকে অনেক রকম ধারণা করে। একে তো আমার বয়স নিয়ে। আমি এতোদিন কাজ করেছি আমার কী তাহলে ৪০, ৫০ বছর বয়স। এছাড়াও ফেসবুকে লাইভে এলে বাজে কমেন্ট করা শুরু করে। আমি কবে বুড়ি হবো, কবে আমার বয়স হবে। আমাকে মনে হয় বুড়ি দেখার জন্যেই সবাই মুখিয়ে থাকে।

তিনি আরো বলেন, আমি বুড়ি হলে তো তোমরা ক্রাশ লিখতে পারবা না। মানুষ বয়সের সঙ্গে বুড়ি হবেই। তোমাদেরও মা আছে, বোন আছে সবাই বয়সের সঙ্গে বুড়ি হবে। এতো অস্থির কেন আমাকে বুড়ি দেখানোর জন্য।

১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে পথচলা শুরু করেন পূর্ণিমা। এর আগে স্বপন চৌধুরী পরিচালিত ‘শত্রু ঘায়েল’ ছবিতে অভিনয় করেছিলেন শিশুশিল্পী হিসেবে। তবে প্রযোজক মতিউর রহমান পানুর হাত ধরে চলচ্চিত্রে এলেও প্রথম ছবিতে সাফল্য পাননি পূর্ণিমা। পরবর্তী সময়ে পূর্ণিমা নিজেকে শীর্ষ নায়িকার পর্যায়ে নিয়ে যান। অভিনয় করেন শতাধিক ছবিতে। এসব ছবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘সুলতান’, ‘মনের মাঝে তুমি’, ‘মেঘের পরে মেঘ’, ‘হূদয়ের কথা’, ‘শাস্তি’, ‘সুভা’, ‘রাক্ষুসী’, ‘আকাশছোঁয়া ভালোবাসা’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বয়স নিয়ে সমালোচনার জবাব দিলেন পূর্ণিমা

আপডেট টাইম : ০৮:৫৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১