ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপন ষড়যন্ত্রের কথা প্রকাশ্যে আনলেন সার্বিয়ান মডেল নাতালিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জতোভিচের সঙ্গে সেক্স টেপ শুট করতে প্রায় ৭২ লক্ষ টাকা অফার করা হয়। এমনটাই জানিয়েছেন সার্বিয়ান মডেল নাতালিয়া সেকিচ। ইউরোপের একটি বিখ্যাত স্পোর্টস ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে নাতালিয়া জানান, নোভাকের বৈবাহিক জীবন নষ্ট করতেই এমন অফার দেওয়া হয় তাকে।

তিনি বলেন, ‘যে ব্যক্তি আমায় এই অফার দেন তাকে আগে থেকে চিনতাম। তিনি আমায় একদিন ডেটে নিয়ে যান। প্রথমে ভেবেছিলাম আমায় কোনও বিজনেস প্রোপোজাল দেবেন। পরে বুঝতে পারি নৌভাকের ব্যক্তিগত জীবন ধ্বংসর করার একটা ষড়যন্ত্র হচ্ছে।’

‘তিনি আমায় বলেন নোভাককে রূপের মোহে ভুলিয়ে কোনও রোম্যান্টিক জায়গায় নিয়ে গিয়ে ওর সঙ্গে সেক্স টেপ শুট করতে হবে। প্রথমে ভেবেছিলাম উনি ঠাট্টা করছেন। কিন্তু উনি বেশ গম্ভীর ছিলেন বিষয়টি নিয়ে।’

লোকটি আমায় বলে, কাজের বদলে ৬০ হাজার ইউরো দেওয়া হবে এবং আমার পছন্দসই জায়গায় একটা লম্বা ছুটি কাটাতে পারব। কথা শুনে আমি বেশ রেগে গিয়েছিলাম। মনে হয়েছিল ওর উপর জল ঢেলে দিই। কিন্তু পাবলিক প্লেস ছিল তাই এ সব করিনি। আমি তৎক্ষণাৎ সেখান থেকে উঠে যাই। আমি আশা করব যাতে ওই ব্যক্তি এ ধরনের কোনও মেয়েকে খুঁজে না পায়। নোভাক আমাদের দেশের গর্ব। বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। এবং একজন আদর্শ ফ্যামিলি ম্যান।

নাতালিয়ার আশা এই ঘটনা জানার পর অন্য কোনও মহিলা এই প্রস্তাবে রাজি হবেন না। নাতালিয়া সার্বিয়ার অন্যতম নামী মডেল এবং সোশাল মিডিয়ার স্টার। প্রচুর ফ্যান ফলোয়ার তার। ২০২০ সালে একবার নোভাক এবং ইয়েলেনার ডিভোর্সের গুজবও ছড়ায়। তবে সে সব মিথ্যে ছিল এমনটাই জানান নোভাক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গোপন ষড়যন্ত্রের কথা প্রকাশ্যে আনলেন সার্বিয়ান মডেল নাতালিয়া

আপডেট টাইম : ০৮:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১