ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পাখি হলে ঠিক সন্ধ্যার আগে উড়াল দিতাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নজরকাড়া গ্ল্যামার আর অভিনয়গুণে অল্প সময়ে চলচ্চিত্রে জনপ্রিয় হয়ে ওঠেন পরীমনি। তার অভিনীত ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটির আজ প্রিমিয়ার শো। কিন্তু উপস্থিত থাকতে পারছেন না এই গ্ল্যামার কন্যা। এজন্য তার আক্ষেপও কম নয়। শারীরিক রুটিন চেকআপের জন্য তিনি কলকাতা অবস্থান করছেন। সেখানে বসেই নেট দুনিয়ায় আক্ষেপ করেছেন পরীমনি।

পরীমনি ফেইসবুকে স্ট্যটাস দিয়েছেন: ‘মাঝে মাঝেই আমার খুব পাখি হতে ইচ্ছে করে। এই যেমন আজ সকাল থেকে ভীষণ ইচ্ছে করছে পাখি হয়ে যেতে। ইশ্ কী দারুণ হতো ব্যাপারটা!  সকাল নয়টা থেকে রেগুলার চেকআপে এই ডক্টর থেকে ওই ডক্টর এর চেম্বারে। কাল সকাল থেকে করতে হবে আরো একগাদা টেস্ট। পাখি হলে ঠিক সন্ধ্যার আগে উড়াল দিতাম আমি। কোনো কিছুই আমাকে বেঁধে রাখতে পারতো না। ঘণ্টাখানেক নীল আকাশে ডানা ঝাপটে টুপ করে হাজির হতাম আপনাদের মাঝে। স্ফুলিঙ্গের প্রিমিয়ারে!

একসঙ্গে সবাই মিলে দেখতাম আমাদের স্ফুলিঙ্গ টিমের এতো মায়া এতো যত্নে বানানো গল্পটা। প্রিয় মানুষদের সঙ্গে সেলফি, সিনেপ্লেক্সের পপকর্নের সঙ্গে কফি, স্পটলাইটে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে একের এর এক ইন্টারভিউ সেশন আর এতো গুণী একজন পরিচালকের দোয়া। সবকিছু মিস করবো আমি আজ। শুধু ইচ্ছে হলেই পাখি হয়ে যেতে না পারার অপারগতায়। আজ শুধু দুটো ডানা নেই বলে, হুম্। আমি উড়ে যেতে পারলাম না, তবু আমার মনটা ঠিক সন্ধ্যা নাগাদ পাখি হয়ে উড়াল দেবে আপনাদের কাছে। পৌঁছে যাবে স্ফুলিঙ্গের প্রিমিয়ারে। একটু লক্ষ্য করলেই আমাকে দেখতে পাবেন আপনারা। ওই খুব তাড়াহুড়ো করে সিনেপ্লেক্সের এক কোণায় গিয়ে বসলো যে পাখিটা, ওটাই তো আমি।- আপনাদের পরী।’

নন্দিত অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ নির্মাণ করেছেন ‘স্ফুলিঙ্গ’। বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতেই মূলত সিনেমাটি নির্মিত হয়েছে বলে জানিয়েছেন এই পরিচালক। আগামী ২৬ মার্চ এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ৩৫টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আবুল হায়াত, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, শহীদুল ইসলাম সাচ্চু, রওনক হাসানসহ আরও অনেকেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

পাখি হলে ঠিক সন্ধ্যার আগে উড়াল দিতাম

আপডেট টাইম : ০৮:৪১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১