ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অবশেষে প্রভাসের সীতাকে পাওয়া গেলো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেতা প্রভাসের পরবর্তী সিনেমা ‘আদিপুরুষ’। রামায়ণ অবলম্বনে নির্মিত এই সিনেমায় রাম চরিত্রে অভিনয় করবেন প্রভাস।

বহুল আলোচিত এ সিনেমায় প্রভাসের নায়িকা অর্থাৎ সীতা চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে অনেকদিন ধরেই নানা গুঞ্জন উড়ছে। শুরুতে শোনা যায়, এই চরিত্রে আনুশকা শর্মাকে দেখা যাবে। পরবর্তী সময়ে কিয়ারা আদাভানি, কীর্তি সুরেশ ও কৃতি স‌্যাননের নামও চাউর হয়। অবশেষে কৃতি স‌্যানন জানালেন, সীতা চরিত্রে তিনি অভিনয় করছেন। মিডডে এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ‌্যমটিকে কৃতি স‌্যানন বলেন, ‘এই ধরণের আইকনিক একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি অভিভূত ও কৃতজ্ঞ। চরিত্রটি নিয়ে চাপ অনুভব করছি। কারণ আমরা এমন কিছু করতে চাই না, যে অংশটি সত‌্য নয়। এই চরিত্রের সঙ্গে মানুষের অনুভূতি যুক্ত।’

রামায়ণ অবলম্বনে তিন ভাগে সিনেমাটি নির্মাণ হবে। বিষয়টি স্মরণ করে কৃতি স‌্যানন বলেন, ‘আপনি এমন একটি গল্প বলছেন, যা বর্তমান সময়ের নয়। স্বাভাবিক কারণে আপনাকে শরীরি ভাষা ও কথোপকথনের দিকে বিশেষ নজর রাখতে হবে। প্রথমবার এত বড় পরিসরের কোনো সিনেমায় কাজ করছি।’

প্রভাসের সঙ্গে প্রথম কাজ করছেন কৃতি। এই তারকা অভিনেতার সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা জানিয়ে কৃতি বলেন, ‘প্রথম দেখা হওয়ার পর ভেবেছিলাম প্রভাস লাজুক প্রকৃতির। কিন্তু কথা শুরুর পর দেখি তা চলতেই থাকে। প্রভাস ভোজন রসিক মানুষ। তিনি তার সহশিল্পীকে খাওয়াতে ভালোবাসেন।’

এ সিনেমায় খল চরিত্রে অভিনয় করবেন সাইফ আলী খান। ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ সিনেমায় তার অভিনয়ে মুগ্ধ হয়ে তাকে এতে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ওম রাউত। রাবণের চরিত্র রূপায়ন করবেন সাইফ। ‘আদিপুরুষ’ প্রযোজনা করছে টি-সিরিজ। ২০২২ সালের ১১ আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অবশেষে প্রভাসের সীতাকে পাওয়া গেলো

আপডেট টাইম : ০২:৫২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১