ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দুই কিস্তিতে অন্তরাত্মা দ্বিতীয় কিস্তিতে শাকিবের নায়িকা শ্রবন্তী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ শাকিব খানের নতুন ছবি ‘অন্তরাত্মা’র শুটিং শুরু হয়েছে গেলো ৫ মার্চ। ছবিটির শুটিং এখনো চলছে। এ ছবিতে শ্রাবন্তী, শুভশ্রী, নুসরাত, সায়ন্তিকার পর কলকাতার নায়িকা দর্শনা বণিককে নিয়ে হাজির হবেন ঢালিউডের সুপারস্টার।

য়াজেদ আলী সুমন পরিচালিত এ ছবির প্রযোজক এবং কাহিনীকার সোহানী হোসেন। ছবিটি নিয়ে এরইমধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে নায়কের ভক্তদের মধ্যে। জানা গেছে, আসছে ঈদুল ফিতরে সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অন্তরাত্মা’।

এদিকে ছবিটির বেশ কিছু ঘনিষ্ঠ সূত্রে জানা গেল আরো এক চমকপ্রদ খবর। ‘অন্তরাত্মা’ ছবিটি দুটি পর্ব নির্মিত হবে। ‘অন্তরাত্মা ২’ নামে দ্বিতীয় পর্বটি মুক্তি পাবে ঈদুল আযহা; কোরবানি ঈদে। একই প্রযোজক ও পরিচালকের সঙ্গে দ্বিতীয় কিস্তিতেও নায়ক শাকিব খান থাকছেন।

তবে পরিবর্তন আনা হবে নায়িকায়। নিশ্চিত হওয়া গেল, আলোচনা চলছে কলকাতার জনপ্রিয় মুখ শ্রাবন্তী চ্যাটার্জিকে নেয়া হবে বলে।

শ্রাবন্তীর সঙ্গে কাজের সূত্রে শাকিবের বন্ধুত্বটা বেশ জমজমাট সে কথা সবারই জানা। পরিচালকরা কোনো সিনেমার প্রস্তাব নিয়ে গেলে শাকিব নায়িকা হিসেবে শ্রাবন্তীকে নেয়ার পরামর্শ দেন প্রায়ই। সবকিছু ঠিক থাকলে শ্রাবন্তীর সঙ্গে আবারো জুটি হয়ে হাজির হবেন তিনি ‘অন্তরাত্মা ২’ সিনেমায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

দুই কিস্তিতে অন্তরাত্মা দ্বিতীয় কিস্তিতে শাকিবের নায়িকা শ্রবন্তী

আপডেট টাইম : ১১:৪৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১