ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ভোটারের দরজায় তারকাদের গালভরা প্রতিশ্রুতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
  • ২৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ ভোটের পর নেতাকে এলাকায় খুঁজে পাওয়া যায় না— এমন  আক্ষেপ সাধারণ মানুষের মুখে সবসময় শোনা যায়। তারকাপ্রার্থীদের বিরুদ্ধে এই অভিযোগ আরো বেশি। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূলের হয়ে লড়ছেন টলিউডের একঝাঁক তারকা। নির্বাচনী প্রচারে তারা রাত-দিন এক করে ফেলছেন, জোড় হাতে দাঁড়াচ্ছেন ভোটারের দুয়ারে। নির্বাচনের আগে মানুষকে কী প্রতিশ্রুতি দিচ্ছেন তারা? সিনেমায় রাজা-উজির মারেন, বাস্তবে কতটা পারবেন প্রশ্ন সেখানেই।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। ভবানীপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রের প্রার্থী তিনি। বিজেপির হয়ে লড়াইয়ে নামা এই অভিনেতা বললেন, ‘কাটমানি-তোলাবাজি নিয়ে ভয়ঙ্কর ক্ষিপ্ত হয়ে রয়েছে এলাকার মানুষ। এটা দূর করতেই হবে! ভবানীপুর আমার কাছে মিনি ভারত। সর্ব ধর্ম সমন্বয়ের উদ্দেশ্যে একটি কমিউনিটি সেন্টার খোলার ইচ্ছে আছে।’

তৃণমূলের টিকিট পাওয়ার আগে অভিনেত্রী সায়নী ঘোষ বিতর্কে সরগরম ছিল রাজ্য-রাজনীতি। সেই সায়নী ঘোষ নিজের কেন্দ্র আসানসোল দক্ষিণের ঘরে ঘরে ছুটে যাচ্ছেন। নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। এ অভিনেত্রী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হচ্ছেন, এর বাইরে আর কিছু ভাবছি না। ফলাফল যা-ই হোক, সক্রিয় রাজনীতি চালিয়ে যাব। তার নির্বাচনী এলাকায় পানীয় জলের সরবরাহ অনুমোদন পাওয়ার পর আটকে আছে, প্রচারে গিয়ে শুনেছেন সায়নী। ক্ষমতায় গেলে সেই আটকে থাকা কাজগুলো আগে শেষ করতে চান তিনি।

কৃষ্ণনগর উত্তর আসন থেকে তৃণমূলের হয়ে লড়ছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। তার বিপরীতে রয়েছেন বিজেপির মুকুল রায়। তার স্বপ্ন এ আসনে জয়ী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়া। প্রতিশ্রুতি দিয়ে কৌশানী বলেন, ‘বিজয়ী হলে এলাকার নারীদের উন্নতির লক্ষ্যে কাজ করতে চাই।’ হার নিয়ে এখনই ভাবতে রাজি নন তিনি।

অন্যদিকে তৃণমূলের হয়ে উত্তরপাড়া আসন থেকে লড়ছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। তিনি বলেন, ‘হেরে গেলে মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নেব। কিন্তু দল ছেড়ে যাব না। এলাকায় থেকে মানুষের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করে এ অভিনেতা বলেন, ‘এখানকার স্টেট জেনারেল হাসপাতালের অবস্থার উন্নতি করতে চাই। এ ছাড়া কাঁচা নর্দমা, পানীয় জলের সমস্যার দিকেও নজর দেব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ভোটারের দরজায় তারকাদের গালভরা প্রতিশ্রুতি

আপডেট টাইম : ০২:৪৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১