ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নিজের লেখা গান নিয়ে আসছেন মিমি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ কখনও পুরুলিয়ার মানবাজারের তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডুর হয়ে গলা ফাটাচ্ছেন, কখনও আবার তীব্র গরমে মাগুড়িয়া, বারাগ্রাম, কাশীপুর ও কাশমোড় এলাকায় প্রচার সারতে গিয়ে “খেলাও হবে আর জেতাও হবে” স্লোগান দিচ্ছেন।

সাংসদ, অভিনেত্রী, পেট পেরেন্ট হওয়ার পাশাপাশি এখন গায়িকাও তিনি। সেই ভূমিকাতেই আবার দেখা যেতে পারে টলিপাড়ার এ নায়িকাকে। জানা যায়, নিজের নতুন গান খুব শিগগিরই দর্শকদের সামনে আনতে চলেছেন মিমি।

রবি গানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে গায়িকা মিমি চক্রবর্তীর টলিউড সফরের কাহিনি। ছোটপর্দায় ‘গানের ওপারে’ ধারাবাহিকের পুপে চরিত্রে অভিনয় করেই দর্শকদের মন কে়ড়েছিলেন তিনি। সেই স্মৃতি ফিরিয়েই নিজের প্রথম রবীন্দ্রসংগীতের মিউজিক ভিডিও ‘আমার পরাণ যাহা চায়’ প্রকাশ করেছিলেন। গত বছরের জুন মাসে ভিডিওটি প্রকাশ্যে আসে। প্রতিক্রিয়ায় অনেকে অভিনেত্রী-সাংসদকে সুরেলা এই সফর চালিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন। সেই অনুরোধ রেখেই আবার বছরশেষের উৎসবের মরশুমে ‘তোমার খোলা হাওয়া’ গানটি প্রকাশ করেছিলেন মিমি। সে গানই লক্ষাধিক দর্শক দেখে ফেলেছেন।

তবে এবার রবীন্দ্রসংগীত নয় নিজের লেখা গানই দর্শকদের সামনে তুলে ধরতে চলেছেন মিমি। গান লেখার কাজ শুরুও করেছিলেন তিনি। তার মধ্যেই ভোট প্রচারের দায়িত্ব কাঁধে এসে পড়ে। ভোটের ব্যস্ততায় আর কাজ সেভাবে এগোনো যাচ্ছে না। তবে পহেলা বৈশাখের অবসরেই নতুন গান দর্শকদের দরবারে আনার পরিকল্পনা রয়েছে মিমির। এবার সাদা-কালোর আবহে মিউজিক ভিডিও তৈরি করার পরিকল্পনা রয়েছে নায়িকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নিজের লেখা গান নিয়ে আসছেন মিমি

আপডেট টাইম : ০২:৪০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১