হাওর বার্তা ডেস্কঃ সৃজিতের ওয়েব সিরিজে বাঁধনের অভিনয়ের কথা প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায় ছিলেন বাঁধন। নাজিম উদ্দিনের লেখা ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাস অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজে বাঁধনের নতুন রুপ দেখার অপেক্ষায় ছিল সবাই। অবশেষে দেখা মিলেছে সেই নতুন রুপের।
খোলা চুলে ডিভাইনের ওপর বসে আছেন। তার পরনে শাড়ি। রহস্যময় একদৃষ্টিতে তাকিয়ে আছেন বাঁধন। এমনই ভিন্ন লুকে বাঁধনের দেখা মিলেছে সৃজিতের ওয়েব সিরিজে। বাঁধন জানান, তার চরিত্রের নাম মুসকান। গল্প ও চরিত্রের জন্য পর্দায় এভাবেই ভিন্নরূপে নিজেকে তুলে ধরছেন তিনি।
বাঁধন ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্ত, বলিউড তারকা রাহুল বোসসহ অনেকে।
Reporter Name 























