ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অভিনেতা শামীমকে গাজীপুর থেকে উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ চারদিন নিখোঁজ থাকার পর ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম আহমেদকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে গাজীপুরের উলুখোলা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

অভিনেতা শামীমের স্ত্রী আশামনি এ তথ্য নিশ্চিত করেছেন।

নাটকের কাজে সিলেট থেকে ফেরার পথে গত শুক্রবার শামীম আহমেদ নিখোঁজ হন।

আশামনি জানান, গত ১৬ মার্চ গাজীপুরের একটি শুটিং স্পট থেকে সিলেটে যান শামীম। সেখানে শুটিং ইউনিটের সঙ্গে স্থানীয়দের ঝামেলা হয়েছিল। তারা শুটিং করতে পারেননি।

আশামনি বলেন, ওই ঘটনায় স্থানীয়রা শামীমের ফোন রেখে দেন। এর পর বাইরের মোবাইল থেকে শামীম কল করে আমাকে ঘটনা জানায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় সেখানকার থানায় অভিযোগ করেন শামীম এবং ফোন উদ্ধারের চেষ্টা করছেন বলে আমাকে জানান। এটি ১৯ তারিখের ঘটনা।

‘এর পর দিন রাতে হেনা পরিবহনে রওনা দেন শামীম। এক বাসযাত্রীর কাছ থেকে ফোন নিয়ে সর্বশেষ আমার সঙ্গে কথা বলেন। এর পর তিনি বাসাতেও ফেরেননি। আত্মীয়স্বজন এবং তার বন্ধুসহ সবার বাসায় খোঁজ করা হয়েছে। কোথাও যাননি উনি।’

তিন দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত এ অভিনেতা কমেডি চরিত্রে টিভিনাটকে কাজ করার সুবাদে ছোটপর্দায় খুবই জনপ্রিয়। স্ত্রী-সন্তান নিয়ে শামীম আহমেদ ঢাকার মালিবাগে থাকেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অভিনেতা শামীমকে গাজীপুর থেকে উদ্ধার

আপডেট টাইম : ০২:১৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১