ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শুটিং থেকে ফেরার পথে নিখোঁজ অভিনেতা শামীম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ নাটকের কাজে সিলেট থেকে ফেরার পথে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম আহমেদ নিখোঁজ হয়েছেন।

সর্বশেষ ২০ মার্চ রাতে শামীমের সঙ্গে তার পরিবারের কথা হয়েছে। এরপর তার সঙ্গে কেউ যোগাযোগ করতে পারেনি।

শামীমের স্ত্রী আশামনি জানান, গত ১৬ মার্চ গাজীপুরের একটি শুটিং স্পট থেকে সিলেটে যান শামীম। সেখানে শুটিং ইউনিটের সঙ্গে স্থানীয়দের ঝামেলা হয়েছিল। তারা শুটিং করতে পারেননি।

আশামনি বলেন, ওই ঘটনায় স্থানীয়রা শামীমের ফোন রেখে দেন। এরপর বাইরের মোবাইল থেকে শামীম কল করে আমাকে ঘটনা জানায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় সেখানকার থানায় অভিযোগ করেন শামীম এবং ফোন উদ্ধারের চেষ্টা করছেন বলে আমাকে জানান। এটা ১৯ তারিখের ঘটনা।

‘এর পরদিন রাতে হেনা পরিবহনে রওনা দেন শামীম। এক বাসযাত্রীর কাছ থেকে ফোন নিয়ে সর্বশেষ আমার সঙ্গে কথা বলেন। এরপর তিনি বাসাতেও ফেরেননি। এরপর আত্মীয়-স্বজন এবং তার বন্ধুসহ সবার বাসায় খোঁজ করা হয়েছে। কোথাও যাননি উনি।’

পরবর্তী সময়ে বাসযাত্রীকে আশামনি ফোন দিলে তিনি বলেন, ‘শামীম ভাই আমার পাশের সিটেই বসেছিলেন। আমি টঙ্গীতে নেমে গেছি। উনি বাসেই ছিলেন।’

তবে কাদের সঙ্গে শুটিং করেছিলেন সেই তথ্য আমাদের কাছে নেই বলে জানান শামীমের স্ত্রী।

আশামনি বলেন, মালিবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়েছিলাম। তারা বলেছেন, শামীম সর্বশেষ সিলেটে ছিলেন, সেখানকার থানায় ডায়েরি করতে হবে।

তিন দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত এ অভিনেতা কমেডি চরিত্রে টিভি নাটকে কাজ করার সুবাদে ছোটপর্দায় খুবই জনপ্রিয়। স্ত্রী-সন্তান নিয়ে শামীম আহমেদ ঢাকার মালিবাগে থাকেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

শুটিং থেকে ফেরার পথে নিখোঁজ অভিনেতা শামীম

আপডেট টাইম : ১২:০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১