ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ জনপ্রিয় তামিল অভিনেতার চিরবিদায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় তামিল অভিনেতা থিপেত্তি গণেশন আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (২২ মার্চ) সকালে মাধুরাই সরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে এমন তথ্যই প্রকাশ করেছে বলিউড বাবল।

থিপেত্তির মৃত্যুর খবরটি টুইট করেছেন ‘কান্নে কালাইমনে’ সিনেমার পরিচালক সেনু রামাসামি। তার পরিচালনায় অনেকগুলো সিনেমায় অভিনয় করেছিলেন থিপেত্তি।

তিনি লিখেছেন, থিপেত্তির মৃত্যুর খবরে আমি শোকাহত। শারীরিক অসুস্থতার কারণে মধুরাইয়ের রাজাজি সরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। আমার সিনেমায় কাজ করা অন্যতম সেরা অভিনেতা ছিল সে। আমার আন্তরিক সমবেদনা রইল তার প্রতি।

লকডাউনের সময়টাতে সিনেমা না থাকায় সমস্যায় পড়েছিলেন থিপেত্তি। সহ অভিনেতাদের কাছে সাহায্যের আবেদনও করেছিলেন তিনি। তার সাহায্য চাওয়া ভিডিও ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তার প্রতি। সন্তানদের পড়াশোনার খরচ মেটানোর জন্যও সহযোগিতা করা হয়েছিল তাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ জনপ্রিয় তামিল অভিনেতার চিরবিদায়

আপডেট টাইম : ০৪:৩৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১