ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দর্শকদের হৃদয়ে ঠাঁই পেতে চাই: রিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ চার বছর আগে বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হয়ে শোবিজে পা  রাখেন সানজানা সরকার রিয়া। প্রথম বিজ্ঞাপনেই ভালো সাড়া পান। এরপর ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ‘মনোবাসনা’ নাটকে। খুব বেশি কাজে দেখা না গেলেও অল্প কাজেই তুমুল দর্শকপ্রিয়তা পান এ অভিনেত্রী। বিশেষ করে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফ্যামিলি ক্রাইসিস’ ও কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন টু’ ধারাবাহিকে অভিনয় করে রীতিমত বাজিমাত করেন এ গ্ল্যামার গার্ল।

গেল ভালোবাসা দিবসে কাজল আরেফিন অমি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রপোজ টু’ ও নাটক ‘ফিমেল’ এ বেশ ভালো সাড়া পেয়েছেন। এ প্রসঙ্গে সানজানা সরকার রিয়া বাংলাদেশ জার্নালকে বলেন, ‘সত্যি বলতে আমি আসলে অভিনয় পারি না। এখনও শেখার চেষ্টা করছি। দর্শকরা অল্পসময়েই আমাকে আপন করে নিয়েছেন, এর জন্য তাদের কাছে কৃতজ্ঞতা। যেখানেই যাই সেখানেই দর্শকদের প্রশংসা পাই, ভীষণ আনন্দ লাগে তখন।’

তিনি আরও বলেন, ‘আমি সংখ্যার চেয়ে মানে বিশ্বাসী। যার জন্য আমি কাজও করি খুব কম। অনেক কাজ করতে চাই না। সংখ্যা কম হোক কিন্তু কোয়ালিটিফুল কাজ করতে চাই সবসময়। ভালো কাজ হলে দর্শক এমনিতেই মনে রাখবে।’

শোবিজে আসার ইচ্ছে ছিলো না কখনো তার। শখের বশে বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন, এরপর প্রাণ ফ্রুটো, ইস্পানি মির্জাপুর চায়ের বিজ্ঞাপন করেন। নাটকে তুৃুমুল পরিচিতি পাওয়ার পর অভিনয় নিয়ে সিরিয়াস হয়েছেন। তিনি বলেন, ‘প্রথমদিকে শুধু সময় কাটানোর জন্য কাজে অংশ নিয়েছিলাম। কিন্ত একটু একটু করে যখন দর্শক সাড়া ও ভালোবাসা পেতে শুরু করলাম তখন মনে হলো যে অভিনয়ে সিরিয়াস হওয়া উচিত। প্রতিনিয়ত শিখছি। আমি তেমনভাবে কাউকে অনুসরণ না করলেও জয়া আহসানকে আমার ভীষণ ভালো লাগে, উনার কাজ দেখি আমি।’

ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে রিয়া বলেন, ‘আমি দর্শকদের হৃদয়ে ঠাঁই পেতে চাই। অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, সেটা নায়িকা হিসেবেও আবার অভিনেত্রী হিসেবেও। যতদিন দর্শকদের ভালোবাসা পাবো, কাজ করে যাবো।’

ছোট পর্দা দাপিয়ে অনেকেই বড় পর্দায় কাজ করছেন। সিনেমা নিয়ে রিয়ার পরিকল্পনা কী, এমন প্রশ্নে তার উত্তর, ‘সত্যি বলতে সিনেমা নিয়ে আমার কোনো চিন্তা-ভাবনা নেই। আমাকে যখন কেউ চিনতো না, তখন থেকেই সিনেমার প্রস্তাব পেয়ে আসছি। আর যখন পরিচিতি পেতে শুরু করলাম তখন তো আরও বেশি। কিন্ত আমার আসলে ইচ্ছে নেই।’

কাজের বাইরে বেশ ঘুরতে পছন্দ করেন রিয়া, তবে সেটি অবশ্যই পরিবারের সঙ্গে। পরিবারের বাইরে কারও সঙ্গে ঘুরতে যাওয়া তার পছন্দ নয়। ছোট ভাই ও বড় বোনকে নিয়ে প্রায়ই হ্যাংআউটে যান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

দর্শকদের হৃদয়ে ঠাঁই পেতে চাই: রিয়া

আপডেট টাইম : ০৩:৪৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১