ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিয়ে’ করেই উধাও পপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। বিয়ের গুঞ্জনে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। চলতি বছরের শুরুতে বিয়ের গুঞ্জনে আলোচনায় ছিলেন এ অভিনেত্রী। ফিল্মপাড়ায় ছড়িয়ে পরে তার গোপনে বিয়ে করার খবর।

পপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোন খোঁজ মিলেনি তার। পরে জানা গেছে, রাজধানীর ইস্কাটনের বাসা ছেড়েছেন পপি। থাকছেন কূটনৈতিক পাড়ার আশপাশে। পপির বিয়ের গুঞ্জনের তিনমাস পার হলেও এখনো নিখোঁজ এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেই তার কোনো নতুন পোস্ট। এখনো বন্ধ তার ব্যক্তিগত নম্বরটি। চলচ্চিত্র সংশ্লিষ্টরাও এ নায়িকার কোনো খোঁজ দিতে পারছেন না।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক জানান, বিয়ে করে সংসারি হয়েছেন পপি। স্বামীর দেয়া ফ্ল্যাটেই থাকছেন। পপিকে আর সিনেমায় নাও দেখা যেতে পারে।

এদিকে সেন্সর ছাড়পত্র পেয়েছে পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি। আসছে ঈদে এটির মুক্তির কথা জানিয়েছেন এ সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী। সিনেমায় পপির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান।

১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় অভিনয় করে অভিষেক হয় পপির। তারপর উপহার দিয়েছেন অনেকগুলো ব্যবসা সফল সিনেমা। তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা আছে তার ঝুলিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিয়ে’ করেই উধাও পপি

আপডেট টাইম : ০৯:৩৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১