ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নারায়ণগঞ্জে শাকিব, দেখতে মানুষের ভিড়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ রূপালি পর্দার তারকা শাকিব খানের জনপ্রিয়তা দেশের আনাচে কানাচে। আউটডোরে যারা এ নায়ককে নিয়ে শুটিং করেন তারা ভালোভাবে টের পান। চলতি মার্চের শুরু থেকে পাবনায় ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং করছেন শাকিব খান। সেখানেও একই অবস্থা। ওই সিনেমার পরিচালক ওয়াজেদ আলী সুমন জানান, শুধু পাবনা নয় পার্শ্ববর্তী জেলা নাটোর, কুষ্টিয়া থেকেও প্রতিদিন দলে দলে মানুষ শাকিব খানকে সচোখে দেখতে আসছেন। উৎসুক জনতার ভিড়ে অনেকসময় শুটিংয়ে বেগ পোহাতে হচ্ছে!

আউটডোরে শুটিং করলে স্থানীয় প্রশাসনের সহায়তা ছাড়া মানুষের ভিড় সামলে শাকিবকে নিয়ে শুটিং করা সম্ভব হয়না বলে জানান ‘ক্যাপ্টেন খান’ সিনেমার পরিচালক ওয়াজেদ আলী সুমন।

শনিবার একই অবস্থা দেখা গেল নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায়। স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত দেশসেরা চিত্রতারকা শাকিব খান। তাকে একনজর দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমায়। শাকিব খান সেখানে দুপুর উপস্থিত হলেও সকাল থেকে ঢল নামে মানুষের। ওই এলাকায় আগেই রটে যায় শাকিবের আসার খবর। কর্তৃপক্ষ জানায়, প্রায় ২০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

বিকেলে শাকিব মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে আয়োজনটি পূর্ণতা পায়। হাজার হাজার দর্শক তাকে ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘কিং খান’ বলে ওয়েলকাম জানান। এরপর শাকিব তার শুভেচ্ছা বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সৃজিনশীল কাজে নিজেদের সম্পৃক্ত রাখতে হবে। খেলাধুলা, সংস্কৃতি চর্চাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে কাজের অভ্যাস গড়ে তুলতে হবে। একই সঙ্গে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন শাকিব খান।

মঞ্চে উঠে এক ফাঁকে দর্শকদের অনুরোধে শাকিব খান তার জনপ্রিয় সিনেমার একটি গানের দুলাইন গেয়ে শোনান। রুহানী সালসাবিলের উপস্থাপনায় শাকিব ছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত হয়েছিলেন আঁখি আলমগীর, পড়শি, লুইফাসহ অনেকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেন।

এ অনুষ্ঠানে হাজির হতে শুক্রবার সন্ধ্যায় পাবনা থেকে ঢাকায় এসেছিলেন শাকিব খান। রবিবার সকালে এ নায়ক আবার ফিরে গেছেন পাবনা। সেখানে মার্চ মাসজুড়ে শুটিং করবেন আসন্ন ঈদের সিনেমা ‘অন্তরাত্মা’। সিনেমাটি শেষ করে এপ্রিলের শুরু থেকে নতুন পরিসরে আবার শুরু করবেন সুপরিচিত নাট্যনির্মাতা তপু খানের পরিচালনায় আরটিভির প্রযোজনায় নতুন সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’। জানা যায়, এর মধ্যেই সিনেমাটির প্রি-প্রডাকশনের কাজ প্রায় শেষ করে ফেলেছেন পরিচালক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নারায়ণগঞ্জে শাকিব, দেখতে মানুষের ভিড়

আপডেট টাইম : ০৮:৪৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১