ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এবার সিনেমার নায়িকা মিথিলা, বিপরীতে নিরব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০১:১০ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ বিজ্ঞাপন, নাটক ও ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপকভাবে আলোচনায় রয়েছেন রাফিয়াথ রশিদ মিথিলা। এবার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। সিনেমাটিতে চু্ক্তিবদ্ধ হতে শনিবার কলকাতা থেকে উড়ে আসেন তিনি।

ছবিটিতে মিথিলার নায়ক হিসেবে থাকছেন চিত্রনায়ক নিরব। শনিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হোন নিরব ও মিথিলা। এই ছবির মাধ্যমে প্রথমবার সিনেমায় পথচলা শুরু করলেন মিথিলা। আর নিরব অপু বিশ্বাস ও বুবলীর পর নতুন করে জুটি গড়লেন মিথিলার সঙ্গে

শোবিজে নিরব-মিথিলার এক যুগের বন্ধুত্ব একযুগ। দুজনে একসঙ্গে ম্যাগাজিনের ফটোশুট ও মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানে বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এবার তাদের রসায়ন দেখা যাবে সিনেমায়।

সুন্দরবনের জলদস্যু ও সুন্দরবনের বায়োডাইভার্সিটিকে উপজীব্য করে এই চলচ্চিত্র নির্মিত হবে। শুধু গল্প নয়, পুরো আয়োজন ও পরিকল্পনা শুনে মুগ্ধ হয়েছেন মিথিলা। আর তাই খুব আগ্রহ নিয়েই মিথিলা কাজ করতে যাচ্ছেন চলচ্চিত্রে।

চুক্তিবদ্ধ হওয়ার পর মিথিলা বলেন, সবাই জানি সিনেমা অনেক বড় একটি ক্যানভাসের জায়গা। এখানে কাজ করতে হলে আলাদা প্রস্তুতি লাগে। মানসিকভাবেও এখন আমি সিনেমার জন্য পুরোপুরি প্রস্তুত। আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে অমানুষ।আশা করি প্রথম কাজটি দারুণ কিছৃই হবে।’

নিরব বলেন, অমানুষ সিনেমার গল্প নিয়ে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে। এক কথায় অসাধারণ একটি গল্প।আর এতে নায়িকা হিসেবে থাকছেন আমার বন্ধু মিথিলা। ওর সঙ্গে আমার এক যুগের বন্ধত্ব। এবার সেই বন্ধুত্বটা দেখা যাবে সিনেমার পর্দায। সব মিলিয়ে দারুণ একটি কাজ দর্শকদের উপহার দিতে পারবো বলে আমি মনে করছি।’

নিরব সম্প্রতি রোজিনার প্রথম পরিচালিত ছবি ফিরে দেখার শুটিং করে ফিরেছেন। তার আগে করেছেন অনন্য মামুনের কসাই ছবিতে। কসায়ের পর অমানুষ পরিচালকের ডাবল ধামাকার ছবি বেই মন্তব্য নিরবের।

সিনেমাটি প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন বলেন, ‘চার মাস আগে ‘অমানুষ’ নির্মাণের পরিকল্পনা করেছি। কিছুদিন আগে গল্প লেখা সম্পন্ন হয়েছে, এখন আমরা শুটিং পূর্ববর্তী প্রস্তুতি নিচ্ছি। আশা করছি আগামী ২৫ মার্চ সিনেমাটির শুটিং শুরু করতে পারবো।

‘অমানুষ’ ছবির শুটিং হবে সুন্দরবনে। ব্যাপক আয়োজন আর পরতে পরতে চমক নিয়ে হাজির হচ্ছে ‘অমানুষ।’ শুটিং শুরু না হলেও এর প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়েছে। চলতি মাস থেকেই সুন্দরবন লাগোয়া অঞ্চলে এর শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে।

নিরব-মিথিলা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন রাশেদ মামুন অপু, নওশাবা প্রমুখ।

‘অমানুষ’র মূল গল্প অনন্য মামুনের, আর এর সংলাপ লিখেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

এবার সিনেমার নায়িকা মিথিলা, বিপরীতে নিরব

আপডেট টাইম : ০২:০১:১০ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১