ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার জন্য সব ফেলে দেশে ফিরলেন নায়ক মারুফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রপরিচালক কাজী হায়াৎ করোনাভাইরাসে আক্রান্ত। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। বাবার অসুস্থতার খবর শুনে আমেরিকা থেকে দেশে ফিরেছেন নায়ক কাজী মারুফ।

মারুফ দীর্ঘদিন স্ত্রী-সন্তানসহ আমেরিকা বাস করছেন। বাবা অসুস্থ শোনামাত্র দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। গত ১৭ মার্চ ঢাকা ফিরেই হাসপাতালে ছুটে গেছেন বাবাকে দেখতে। বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মারুফ।

এর আগে গত ২ মার্চ করোনার টিকা নেন কাজী হায়াৎ। এরপর জ্বর অনুভব করেন তিনি। ৩ দিন পার হওয়ার পরও জ্বর ভালো হয়নি। পরে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।

কাজী হায়াৎ এর আগে ২ এপ্রিল অনুষ্ঠিতব্য পরিচালক সমিতির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আসছিলেন। তার পরিচালিত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বীর’। শাকিব খান অভিনীত সিনেমাটি এই পরিচালকের ৫০তম সিনেমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার জন্য সব ফেলে দেশে ফিরলেন নায়ক মারুফ

আপডেট টাইম : ০৩:৪৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১