ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আই থিয়েটারে কুড়ি টাকায় দেখা যাবে ‘মেকআপ’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আলোচিত চিত্রপরিচালক অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে রবিবার (২১ মার্চ)। প্রেক্ষাগৃহে নয়, ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

মুক্তির আগে এফডিসির জহির রায়হান কালার ল্যাবে শুক্রবার সন্ধ্যায় মেকআপ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে অনন্য মামুন চ্যানেল আই অনলাইনকে বলেন, ২১ মার্চ ঠিক রাত ৮ টায় আই থিয়েটারে মুক্তি পাবে ‘মেকাপ’।

একদিনে সাবস্ক্রাইব করে ৫০ টাকা নয়, মাত্র ২০ টাকায় পুরো সিনেমাটি একবার দেখা যাবে। কিন্তু একমাস আই থিয়েটারে সাবস্ক্রাইব করে অন্য সিনেমাগুলো দেখতে খরচ হবে ১৫০ টাকা।

লাইট ক্যামেরায় বন্দি সিনেমার শিল্পীদের জীবন। মেকআপের কারণে অনেকে ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। সিনেমার অনেক শিল্পী শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসার জীবন পর্যন্ত আড়াল রাখেন। দিনশেষে মেকআপ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়। যেখানে মেকআপ থাকে না, থাকে শুধু সত্য।

সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরের এবং শিল্পীদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যা হয় তাই নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন ‘মেকআপ’।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলী, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জী, বিশ্বনাথ।

পরিচালক অনন্য মামুন তার ‘মেকআপ’ সিনেমাটি আগেই সিনেমা হলে মুক্তি দিতে চেয়েছিলেন। কিন্তু চলচ্চিত্র সেন্সর বোর্ড কয়েকটি দৃশ্য ও সংলাপে আপত্তি খুঁজে পাওয়ায় সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শন করা যাবে না বলে জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আই থিয়েটারে কুড়ি টাকায় দেখা যাবে ‘মেকআপ’

আপডেট টাইম : ০৮:৩৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১