ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার সিনেমায় সেই লুবাবা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
  • ৩৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রয়াত মঞ্চ-টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা এরইমধ্যে দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন। ছোট্ট এই ক্যারিয়ারে কাজ করেছেন বহু বিজ্ঞাপনে। এবার প্রথমবারের মত সিনেমায় অভিনয় করছেন এই স্টারকিড।

তার সিনেমার নাম ‘নেত্রী : দ্য লিডার’। অনন্ত জলিল প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির পরিচালক উপেন্দ্র মাধব। এখন ছবিটির শুটিং চলছে ভারতের হায়দরাবাদে। সেখানেই শুটিংয়ে অংশ নিয়েছেন ছোট্ট লুবাবা।

তিনি বলেন, ‘আমি ১৬ তারিখে হায়দরাবাদে এসেছি। বুধবার থেকে শুটিং করছি। বেশ কিছুদিন থাকব। তবে ছবিতে আমার চরিত্র নিয়ে এখনই কিছু বলতে নিষেধ রয়েছে। পরে সময় হলে বিস্তারিত জানাতে পারব। আমি প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করছি। আমার জন্য সবাই দোয়া করবেন।’

‘নেত্রী : দ্য লিডার’ ছবিতে অভিনয় করছেন অনন্ত জলিল, বর্ষা, ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত। এছাড়াও রয়েছেন দক্ষিণ ভারতের কবির দুহান সিং, প্রদীপ রাওয়াত, তরুণ আরোরা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এবার সিনেমায় সেই লুবাবা

আপডেট টাইম : ০৩:১৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১