ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রতিপক্ষকে কড়া বার্তা দিলেন মিমি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ভোটে জিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাতের প্রতিশোধ নেব।’ নির্বাচনী প্রচারে নেমে এমন সুরই শোনা গেল যাদবপুরের তৃণমূল সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তীর গলায়। বেশ কিছুদিন ধরেই নিজের কেন্দ্রের প্রার্থীদের জন্য প্রচারে নেমেছেন তিনি।

মঙ্গলবার বারুইপুর পুর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিভাস সর্দারের সমর্থনে বৃন্দাখালি থেকে একটি রোড শোয়ে অংশগ্রহণ করেন মিমি৷ রোড শোতে ওই কেন্দ্রের প্রার্থী বিভাস সর্দার ছাড়াও উপস্থিত ছিলেন বারুইপুর তৃণমুল কংগ্রেসের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী ৷
এই রোড শোতে অংশগ্রহণ করে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেন, ‘যারা কাজ করেছেন, তারা এবারও নির্বাচনে জিতবেন ৷ যারা দল ছেড়েছেন তারা বাংলার জন্য খারাপ সময় নিয়ে আসার চেষ্টা করছেন।’ মুখ্যমন্ত্রীকে যারা কষ্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে বলেও মন্তব্য করেন মিমি।

তবে এই প্রতিশোধের অর্থ যে মারদাঙ্গা নয়, তাও এদিন স্পষ্ট করেন সাংসদ, অভিনেত্রী৷ প্রতিশোধ অর্থে আরও বেশি করে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন মিমি৷ যাদবপুর লোকসভার সাতটি বিধানসভা আসনেই তৃণমুল প্রার্থীরা জিতবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

প্রতিপক্ষকে কড়া বার্তা দিলেন মিমি

আপডেট টাইম : ০৮:৪৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১