ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ফেরার সময় ঢাকাই শাড়ি নিয়ে যাবো: দর্শনা বণিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ গেল বৃহস্পতিবার থেকে ঢাকার অদূরে পাবনায় ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিংয়ে অংশ নেন কলকাতার দর্শনা বণিক। সোহানী হোসেনের গল্পে ছবিটির চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ এবং পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।

এ ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধলেন দর্শনা। ছবিটি নিয়ে সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে একটি সাক্ষাৎকার দেন এ নায়িকা।

সেখানে শাকিব খান সম্পর্কে তিনি বলেন, শাকিব খানের সাথে এটি আমার প্রথম চলচ্চিত্র এবং তিনি বাংলাদেশের একজন সুপারস্টার। তাকে ব্যক্তিগতভাবে না জানলেও তার সঙ্গে কাজ করতে পারায় আমি বেশ উচ্ছ্বসিত। ছবিতে সাইনিং করার পরে আমাদের মধ্যে প্রথম কথা হয় এবং পাবনাতেই আমাদের প্রথম দেখা হয়। আমি অবশ্যই বলতে চাই যে, একজন সহ-শিল্পী হিসাবে শাকিব দারুণ সহযোগী। তিনি কাজ করার ক্ষেত্রে সেটে সবাইকে সহযোগিতা করেন।

ছবিটি সম্পর্কে দর্শনা বণিক বলেন, ছবিতে আমার চরিত্রের নাম রূপকথা; যে কিনা টম গার্ল, সবসময় ন্যায়বিচারের পক্ষে লড়াই করে। রূপকথা এমন একটি মেয়ে যে সবসময় নিজের মতামতকেই গুরুত্ব দেয় এবং তার বন্ধুদের মধ্যে সে খুব জনপ্রিয়। আর এখানে শাকিবের চরিত্রের নাম প্রথম। তারা দুজন প্রেমে পড়ে এবং বিয়ে হয়। একটা সময় দু’জনেই আলাদা হয়ে যায়। গল্পের মোড় নেয় সেখান থেকেই। এর বেশি আর বলতে চাই না।

বাংলাদেশে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি আরও বলেন, বৃহস্পতিবার আমার শ্যুটিংয়ের প্রথম দিন ছিল এবং সেদিন আমি দুপুরের মধ্যাহ্নভোজে অনেক দেশীয় খাবার খেয়েছি। ইলিশ মাছ, মাগুর মাছ, টেংরা মাছ, বিভিন্ন ধরণের ভর্তা, মুরগি। বাংলাদেশের মানুষ অনেক আন্তরিক এবং দেশীয় খাবার তাদের দৈনন্দিন জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি কলকাতা ফেরার সময় এখান থেকে কয়েকটি ঢাকাই শাড়ি কিনে নিয়ে যাবো।

‘অপারেশন সুন্দরবন’ সিনেমা দিয়ে প্রথমবার বাংলাদেশী সিনেমায় অভিনয় করেন দর্শনা। এখানে তিনি জুটি বাঁধেন রোশানের সঙ্গে। এছাড়াও ইমরান মাহমুদুলের একটি গান ভিডিওতে মডেল হয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ফেরার সময় ঢাকাই শাড়ি নিয়ে যাবো: দর্শনা বণিক

আপডেট টাইম : ০২:২৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১