ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

করোনায় আক্রান্ত ঋতুপর্ণা সেনগুপ্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সিঙ্গাপুরে কোয়ারেন্টিনে আছেন তিনি। সোমবার রাতে ইনস্টাগ্রামে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ঋতুপর্ণা।

এদিকে সম্প্রতি বলিউড তারকা রণবীর কাপুর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও অভিনেত্রী তারা সুতারিয়া, পরিচালক সঞ্জয় লীলা বানসালি করোনার কবলে পড়েছেন। এবার টালিগঞ্জের প্রথম সারির নায়িকা ঋতুপর্ণার শরীরেও করোনা দানা বেঁধেছে।

ঋতুপর্ণা জানিয়েছেন, তার শরীরে আপাতত করোনার উপসর্গ নেই। তবে চিকিৎসাধীন রয়েছেন।

ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি সব তথ্য জানিয়ে দিয়েছেন অনুরাগীদের। সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছেন তিনি। ওই পোস্টে লিখেছেন, শরীর ভালোই আছে। আমার পরিবার ও কর্মীরাও সুস্থ আছেন। চিকিৎসক যা বলছেন, সেটা মেনে চলছি। প্রার্থনা, শুভকামনার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন ঋতুপর্ণা।

ঋতুপর্ণাকে নিয়ে কিছু দিন আগে গুজব শোনা যাচ্ছিল, তিনি সম্ভবত বিজেপি শিবিরে যোগ দিতে চলেছেন। কিন্তু তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এখনই দলীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে চান না। একইসঙ্গে কর্মক্ষেত্রে অত্যন্ত ব্যস্ত তিনি।

চলতি মাসেই উত্তম কুমারের বায়োপিক ‘অচেনা উত্তম’-এর দৃশ্যধারণ শুরু হওয়ার কথা ছিল। ওই সিনেমায় ‘মহানায়িকা’ সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আপাতত সব কাজ স্থগিত থাকবে বলেই ধারণা করা হচ্ছে।

কয়েক সপ্তাহ আগে অভিনেত্রী নুসরাত জাহানকে নিয়ে রটেছিল, তিনি করোনা আক্রান্ত। তবে নুসরাত জানান, তার জ্বর এসেছিল। চিকিৎসক ‘ভাইরাল ফিভার’ বুঝে সে অনুসারে ওষুধ দিয়েছিলেন।

সূত্র: নিউজ এইটটিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

করোনায় আক্রান্ত ঋতুপর্ণা সেনগুপ্ত

আপডেট টাইম : ১০:০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১