ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পরকীয়ায় জড়িয়েছিলেন শ্রাবন্তী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ গত দুর্গাপূজার আগে থেকে আলাদা থাকছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও রোশান সিং। যদিও আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদের কথা এখনো স্বীকার করেননি তারা। সোশ্যাল মিডিয়ায় এই দম্পতি নানা সময় কাদা ছোড়াছুড়ি করেছেন। এবার শ্রাবন্তীর স্বামী রোশান এমন এক মন্তব্য করেছেন, যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে।

রোশান সিং  তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন—‘সঙ্গী দ্বিচারিতা করলে তাকে ত্যাগ করাই শ্রেয়। বিশেষ করে সে যদি আপনার অনুপস্থিতিতে অন্যের সঙ্গে শয্যা ভাগ করে!’ রোশান সিং হঠাৎ কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করলেন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। প্রশ্ন উঠেছে তবে কী পরকীয়ায় জড়িয়েছিলেন শ্রাবন্তী! আর এজন্য শ্রাবন্তীর জীবন থেকে সরে গিয়েছেন রোশান? নেটিজেনদের কেউ কেউ বলছেন, ‘পূর্বে নাম উল্লেখ না করে শ্রাবন্তীকে যেমন কটাক্ষ করেছেন এবারো তার কোনো ব্যত্যয় ঘটেনি।’

কিছুদিন আগে বিজেপিতে যোগ দিয়েছেন শ্রাবন্তী। রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে কিছুই জানতেন না রোশান। তখন তিনি জানিয়েছিলেন, শ্রাবন্তীর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।

২০১৯ সালে তৃতীয়বারের মতো রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। ২০১৯ সালের ১৯ এপ্রিল অনেকটা গোপনেই রোশান সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। ভারতের চণ্ডীগড়ে পাঞ্জাবি রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তারপর ভালোই কাটছিল তাদের দাম্পত্য জীবন। কিন্তু গত বছর হঠাৎ করেই এ জুটির চলার পথে ছন্দপতন ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

পরকীয়ায় জড়িয়েছিলেন শ্রাবন্তী

আপডেট টাইম : ০৪:০২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১