ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রধানমন্ত্রী চরিত্রে অপু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রধানমন্ত্রীকে নিয়ে নির্মিতব্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’তে এমন চরিত্রেই তাকে দেখা যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক ও পরিচালক অনন্যা রুমা। এদিকে শুক্রবার বিকালে রাজধানীর  ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের রাজকাহন হল-৩ এ নির্মিতব্য ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। এ সময় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি ও  চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ ছাড়াও অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন, এটিএন বাংলা, এটিএন নিউজ ও এটিএন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানসহ চলচ্চিত্র অঙ্গনের একঝাঁক তারকা উপস্থিত ছিলেন। ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’ চলচ্চিত্রটি প্রযোজনা করছে এটিএন এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটির পরিচালক অনন্যা রুমা এই চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব পালন করছেন। এ ছাড়া মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এটিএন বাংলা। মহরত অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’ শিরোনামের এই চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। আমাদের প্রধানমন্ত্রী বিশ্ববরেণ্য নেতা। বঙ্গবন্ধুকন্যার জীবনের বিভিন্ন দিক বাংলা ও বিশ্বের কাছে তুলে ধরতে কাজ করবে এই চলচ্চিত্র। প্রযোজনা সংস্থা জানিয়েছে, শিগগিরই ছবিটির শুটিংয়ের কাজ শুরু হবে। নির্মাতা অনন্যা রুমা জানান, মুজিববর্ষ উদ্‌যাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল রাষ্ট্র পরিচালনা, ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্যের এ চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

প্রধানমন্ত্রী চরিত্রে অপু

আপডেট টাইম : ০২:২৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১