ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

চিত্রনায়ক ফারুক আইসিইউতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
  • ৩৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুককে আইসিইউতে রাখা হয়েছে। তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ফারুকের ভাতিজি আসমা পাঠান রুম্পা।

তিনি বলেন, ‘আমার চাচা দীর্ঘদিন ধরে অসুস্থ। মাঝখানে তিনি করোনা পজিটিভ ছিলেন। করোনা নেগেটিভ হয়ে সুস্থও হয়ে উঠেছিলেন। গত বৃহস্পতিবার তিনি সিঙ্গাপুরে যান চেকআপের জন্য। কিন্তু আজ সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। বর্তমানে সেখানেই একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।’

প্রসঙ্গত, ঢাকাই ছবির ‘মিয়া ভাই’ খ্যাত অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক কয়েকটি সাক্ষাৎকারে বলেছেন, চিত্রনায়িকা মৌসুমী তার শেষ নায়িকা। তার সঙ্গে একটি ছবিতে অভিনয় করেন, তবে কবে সে ছবির শুটিং শেষ হয় কিংবা ছবিটি কেনো মুক্তি পায়নি, তার কোনো নির্দিষ্ট তথ্য তিনি দিতে পারেননি।

তিনি রাজনীতিতে ব্যাপক সক্রিয় হন। ঢাকা ১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ের পর তিনি দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন। তবে বিভিন্ন অসুখ-বিসুখ তার জীবনকে বিভীষিকাময় করে তুলেছে। সপরিবারে করোনায় আক্রান্ত হওয়া ফারুক সুস্থ হলেও নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। অবস্থা গুরুতর হওয়ায় একাধিকবার আইসিইউতে ছিলেন বাংলা সিনেমার একসময়ের আলোচিত এ অভিনেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

চিত্রনায়ক ফারুক আইসিইউতে

আপডেট টাইম : ০৭:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১