ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই গানে ব্যয় অর্ধকোটি টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
  • ৩৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নির্মাণ চলতি একটি ছবির দুটি গানের জন্য প্রায় ৫০ লাখ টাকা ব্যয় করা হয়েছে বলে জানা গেছে। ছবির নাম ‘গ্যাংস্টার’। পরিচালনা করছেন শাহীন সুমন। এ ছবির নাট্যাংশের শুটিং শেষ। বর্তমানে চলছে গানের শুটিং। ২৮ ফেব্রুয়ারি থেকে বিএফডিসিতে সেট তৈরি করে সেখানে প্রথম গান ‘সিটি মার’র দৃশ্য ধারণ সম্পন্ন হয়। গানটিতে অংশ নিয়েছেন ছবির নায়ক শান্ত খান ও নায়িকা রুপসা।

এ গানটির সেট তৈরি ও শুটিংয়ে ২৫ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা। ৪ মার্চ থেকে কক্সবাজারে সম্পন্ন হয়েছে আরেকটি গানের শুটিং। সেখানেও সেট তৈরি করে শুটিং করা হয়েছে। প্রযোজনা সংস্থা জানিয়েছে, এ গানটিতেও ব্যয় হয়েছে প্রায় ২৫ লাখ টাকা। দুটি গান প্রসঙ্গে ছবির নায়ক শান্ত খান বলেন, ‘টিকে থাকতে গেলে ভালো কাজ করতেই হবে।

আর ভালো কাজ মানেই অর্থ ব্যয় হবে এটি স্বাভাবিক। শুধু গান নয়, আমার বিশ্বাস, পুরো ছবিটি দেখলে দর্শকদের ভালো লাগবে।’ এদিকে চলতি মাস থেকে এ নায়ক ‘বুবুজান’ ও ‘প্রিয়া রে’ নামে আরও দুটি ছবির কাজ শুরু করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দুই গানে ব্যয় অর্ধকোটি টাকা

আপডেট টাইম : ১১:৫৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১