ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

টাইগার ৩-এর শ্যুটিং শুরু করলেন সালমান-ক্যাটরিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ তারকা হওয়ার এই এক বিপদ! যেখানেই যাবেন, পিছু ধাওয়া করবে ছবি শিকারীদের ক্যামেরা। তার উপরে সঙ্গে যদি থাকেন প্রাক্তন, তাহলে তো আর কথাই নেই! ক্যামেরার ফ্ল্যাশ সূর্যের আলোকেও লজ্জা দেবে! সম্প্রতি যখন মুম্বাইয়ে যশরাজ স্টুডিওতে টাইগার ৩ ছবির শ্যুটিং করতে একসঙ্গে হাজির হলেন ক্যাটরিনা কাইফ আর সালমান খান, তখনও ঠিক এই ব্যাপারটাই হল!

ছবিতে একটু রোগা লুকে দেখা যাবে সালমানকে। ইতিমধ্যেই ট্রেনিং শুরু হয়ে গিয়েছে দাবাং খানের। সালমানের ফিটনেস ট্রেনার হিসেবে কাজ করছেন রাজেন্দ্র ঢোলে। সালমানের ট্রেনিংয়ের উপর নজর রেখেছেন দাবাং ৩-এর সহকর্মী রাজেশ রাই-ও। ছবিটিতে বরাবরের মতো সালমানকে র এজেন্ট টাইগার আর ক্যাটরিনাকে আইএসআই এজেন্ট জোয়ার চরিত্রে দেখা যাবে। ছবিতে এবারে খলনায়কের ভূমিকায় থাকছেন ইমরান হাশমি।

টাইগার ৩ পরিচালনা করছেন মণীশ শর্মা। প্রযোজক আদিত্য চোপড়া। মিড ডে-তে প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে খবর, আদিত্য না কি সিনেমার শ্যুটিং নিয়ে কোনও রকম দেরি করতে চান না। তাই আরব আমিরশাহির জায়গার আগে ইস্তানবুলের বেশ কয়েকটি জায়গায় শ্যুটিং সেরে ফেলতে চাইছেন। দু’টি জায়গাতেই রেকি করার জন্য টিম পৌঁছে গিয়েছে। টিমের কাছ থেকে রিপোর্ট নেওয়ার পরই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে মুম্বাইয়ে ছবির কিছু অংশের শ্যুটিং সেরে কাজ এগিয়ে রাখছে টিম টাইগার।

শোনা যাচ্ছে, শাহরুখ খান পাঠান নামে যে ছবির কাজ শুরু করেছেন, সেই চরিত্রটিও টাইগার ৩ ছবির কয়েকটি অংশে দেখা দেবে বলে জানা গিয়েছে। তেমনই আবার টাইগারও পাঠান ছবিতে ক্যামিও করবে। পাঠান ছবিতে নিজের ভাগের শ্যুটিং ইতিমধ্যেই সেরে ফেলেছেন সালমান, এবার শুধু টাইগার ৩-এর শ্যুটিংয়ে শাহরুখের মুখ দেখানোর পালা বাকি রয়েছে!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

টাইগার ৩-এর শ্যুটিং শুরু করলেন সালমান-ক্যাটরিনা

আপডেট টাইম : ০৩:৩৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১