ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করে প্রতারণা, গ্রেপ্তার অভিনেত্রী স্বর্ণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
  • ৩৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ অর্থ আত্মসাৎ, ব্ল্যাকমেইলের অভিযোগে রোমানা ইসলাম স্বর্ণাকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। প্রতারণার মাধ্যমে এক সৌদি প্রবাসীর কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগের মামলায় মডেল ও অভিনেত্রী রোমানাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল। তিনি বলেন, বৃহস্পতিবার ভুক্তভোগী সৌদি প্রবাসী মোহাম্মদপুর থানায় রোমানা স্বর্ণার বিরুদ্ধে মামলা করেন। এ মামলার অন্য আসামিরা হলেন- আশরাফি ইসলাম শেইলী (৬০), নাহিদ হাসান রেমি (৩৬), আন্নাফি (২০), ফারহা আহম্মেদ (৩০) ও অজ্ঞাতপরিচয় এক যুবক (৩৭)।

ভুক্তভোগী মামলায় উল্লেখ করেন, প্রতারণার মাধ্যমে বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন স্বর্ণা। প্রবাসীর অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ স্বর্ণাকে গ্রেফতার করে।

এডিসি সজল বলেন, রোমানা স্বর্ণার সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় সৌদি প্রবাসীর। এরপর বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারে তারা যোগাযোগ করতেন।

স্বর্ণা নিজেকে চিত্রনায়িকা দাবি করলেও তিনি বিজ্ঞাপনে পরিচিত মুখ। ২০১৫ সালে স্বর্ণা অভিনীত ‘রানআউট’ সিনেমাটি মুক্তি পায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিয়ে করে প্রতারণা, গ্রেপ্তার অভিনেত্রী স্বর্ণা

আপডেট টাইম : ১১:২০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১