ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কৃতিই হলেন প্রভাসের সীতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
  • ৩৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। বর্তমানে ‘ইয়ং রেবেল’খ্যাত এই তারকার হাতে কয়েকটি সিনেমা রয়েছে। এর মধ্যে একটি ‘আদিপুরুষ’। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করবেন কৃতি স্যানন।

ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমাটি রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে। এই সিনেমায় রাম চরিত্রে অভিনয় করবেন প্রভাস। তার বিপরীতে সীতা চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে অনেকদিন থেকেই জল্পনা চলছিল। শুরুতে শোনা যায়, এই চরিত্রে আনুশকা শর্মাকে দেখা যাবে। পরবর্তী সময়ে কিয়ারা আদাভানি, কৃতি স্যানন ও কীর্তি সুরেশের নাম চাউর হয়।

অবশেষে শুক্রবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নির্মাতারা। ‘আদিপুরুষ’ সিনেমায় সীতা চরিত্রে কৃতি স্যাননকেই দেখা যাবে। এছাড়া সিনেমাটিতে যোগ হয়েছেন ‘সোনু কে টিটু কি সুইটি’ সিনেমাখ্যাত সানি সিং।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে কৃতি ও সানির সঙ্গে ছবি পোস্ট করে প্রভাস লিখেছেন, ‘আদিপুরুষ পরিবারে স্বাগতম কৃতি স্যানন ও সানি সিং।’

অন্যদিকে, একই ছবি পোস্ট করে কৃতি লিখেছেন, ‘নতুন পথচলা শুরু। আদিপুরুষ। এটা আমার জন্য বিশেষ কিছু। গর্বিত, সম্মানিত এবং এই ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে যুক্ত হতে পেরে ভীষণ উচ্ছ্বসিত।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কৃতিই হলেন প্রভাসের সীতা

আপডেট টাইম : ১১:০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১