ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

তিন বছরেও পরীমনির প্রযোজনার সিনেমার কাজ শুরু হয়নি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ তিন বছর আগে বেশ ঘটা করে সিনেমা প্রযোজনার কথা বলেছিলেন চিত্রনায়িকা পরীমনি। তার প্রযোজনার নাম দেন সোনার তরী  মাল্টিমিডিয়া। তার প্রতিষ্ঠান থেকে ২০১৮ সালের ৯ মার্চ ক্ষত নামে একটি সিনেমার মহরতও করা হয়। তবে তিন বছর পার হয়ে গেলেও সিনেমার কাজ শুরু হয়নি।

পরীমনির প্রযোজনা প্রতিষ্ঠান এবং সিনেমা নির্মাণ এখন ঘোষণাতেই আটকে গেছে। সিনেমাটি আদৌ নির্মিত হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। শামীম আহমেদ রনীর পরিচালনায় ক্ষত নামের সিনেমাটিতে পরীমনি ও জায়েদ খানের অভিনয় করার কথা।

সে সময় প্রকাশ করা হয়েছিল সিনেমার ফার্স্ট লুক। সিনেমাটি নিয়ে বেশ বড় বড় কথাও বলা হয়েছিল। এমন গল্পের সিনেমা আগে নির্মিত হয়নি, দর্শক একটি অন্যরকম সিনেমা দেখতে পাবেন-এমন কথা পরীমনি বলেছিলেন। সিনেমার কাজ শুরু না হওয়ায় চলচ্চিত্রাঙ্গণের লোকজন বলাবলি করছে, এমন ঘোষণা আরও অনেকেই দিয়েছেন।

সিনেমার মহরত করে আর খোঁজ পাওয়া যায়নি। আষাড়ে তর্জন-গর্জনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। জানা যায়, ইতোমধ্যে ঘটা করে মহরতের মাধ্যমে অনেক সিনেমা নির্মাণের ঘোষণা দেয়া হলেও তা ঐ পর্যন্তই শেষ হয়েছে। সিনেমা নির্মাণ আর শুরু হয়নি। পরীমনির সিনেমা প্রযোজনাও তার মধ্যে অন্যতম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

তিন বছরেও পরীমনির প্রযোজনার সিনেমার কাজ শুরু হয়নি

আপডেট টাইম : ১০:০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১