ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ঐশীর নতুন ৪ গান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ একই সময়ে চারটি নতুন গান ‘বাতাস ভরিয়া’, ‘মনে লয় আবার সেই’ ‘প্রেমো বাঁশি’ এবং ‘আদর করিয়া’য় কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী ফাতেমা-তুজ-জোহরা ঐশী।

চলচ্চিত্রের গানে কণ্ঠ দেয়ার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন ঐশী। এই শিল্পী একই সময়ে চারটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন। আগামী পহেলা বৈশাখ থেকে পর্যায়ক্রমে গানগুলো প্রকাশ হবে। ‘মনে লয় আবার সেই’ শিরোনামের গানটি লিখেছেন জীবন ফারুকী, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

অন্য তিনটি গান হলো ‘প্রেমো বাঁশি’, ‘আদর করিয়া’ ও ‘বাতাস ভরিয়া’। গানগুলো যথাক্রমে লিখেছেন মাহমুদ মুরাদ, আবদুল মুকিত ও আবুল হোসেন জীবন। তিনটি  গানেরই সুর করেছেন এসআই শহীদ এবং সঙ্গীতায়োজন করেছেন সালমান যাইম।

গানগুলো প্রসঙ্গে ঐশী বলেন, চারটি গানেরই কথা, সুর ও সংগীতায়োজন করা হয়েছে পরিকল্পনামাফিক। সময় নিয়ে গানগুলো তৈরি করার কারণে বেশ হৃদয়গ্রহী হয়েছে। আমিও গানগুলোতে কণ্ঠ দিয়ে তৃপ্তি পেয়েছি। আশা করছি গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।

এদিকে অডিও গানের পাশাপাশি স্টেজ অনুষ্ঠানে গান পরিবেশন নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই গায়িকা। নতুন একাধিক গানের কাজ নিয়ে ব্যস্ত আছেন এই সংগীতশিল্পী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ঐশীর নতুন ৪ গান

আপডেট টাইম : ০৯:২২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১