ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

‘বরফ কলের গল্প’-এ খুনির চরিত্রে মিলন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
  • ২৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ ‘বরফ কলের গল্প’। থ্রিলার গল্পের এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। এখানে মিলনের চরিত্রের নাম নওশাদ। চরিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে খুলনার এক সময়ের ত্রাস এরশাদ শিকদারের চরিত্র অবলম্বনে!

বর্তমানে খুলনায় চলছে ওয়েব সিরিজটির শুটিং। মাথার চুল একদম ছোট করে ছাঁটা। ক্লিন শেভ মুখে রুক্ষতা। দুই চোখের ভ্রু কুঁচকানো। সে চোখে খুনের নেশা। অভিনেতা আনিসুর রহমান মিলনের এমন হিংস্র লুকের একটি পোস্টার প্রকাশ সম্প্রতি পেয়েছে অনলাইনে। যে লুকে যে কেউ ভয় পেয়ে যেতে পারেন।

নিজের চরিত্র সম্পর্কে মিলন বলেন, ‘একটি শহরের ছেলে নওশাদ। তার রাজত্ব, নোংরামির গল্প উঠে আসবে এই ওয়েব সিরিজে। আমরা সিরিজে অনেক কিছুই রূপক অর্থে বোঝানোর চেষ্টা করছি।’ নির্মাণ শেষে সিরিজটি ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ পাবে বলেও জানান মিলন।

‘বরফ কলের গল্প’ ওয়েব সিরিজটি রিচালনা করছেন শহীদ উন নবী। প্রযোজনা করছে ওয়েব অ্যাপ বিঞ্চ। এতে আনিসুর রহমান মিলনের বিপরীতে আছেন ইশরাত প্রিয়ম। গত ১ মার্চ থেকে সিরিজটির শুটিং শুরু হয়েছে। শুটিং চলছে খুলনাসহ এর আশপাশের এলাকায় শুটিং চলছে। আগামী ১৯ মার্চ পর্যন্ত শুটিং চলার কথা রয়েছে।

বরফ কলের গল্প’ ছাড়াও আনিসুর রহমান অভিনয় করছেন শাহীন সুমন পরিচালিত ওয়েব সিরিজ ‘মাফিয়া’য়। ইতোমধ্যে এর চার সিজনের মধ্যে এক সিজনের শুটিং শেষ হয়েছে। প্রতি সিজনে ৪১ পর্ব করে আসবে বলে জানালেন মিলন। ওয়েব সিরিজ, নাটকের পাশাপাশি সিনেমায়ও নিয়মিত অভিনয় করছেন মিলন। তিনি বর্তমানে ‘মুক্তি’, ‘ওস্তাদ’, ‘গাঙচিল’, ‘একাত্তরের দিনগুলি’ ছবিতে অভিনয় করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

‘বরফ কলের গল্প’-এ খুনির চরিত্রে মিলন

আপডেট টাইম : ০৩:০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১