ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
  • ৩৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ শুরুর আগেই ধাক্কা খেলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। দীঘির বিরুদ্ধে এক কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করেছেন প্রযোজক সিমি ইসলাম। একইসঙ্গে দীঘি, তার বাবা সুব্রত ও মামার নামে পৃথক আরেকটি মানহানির মামলা করেছেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

ছবির নির্মাতা ও প্রযোজক বুধবার (১০ মার্চ) দুপুরে মহানগর দায়রা জজ আদালতে এ মামলা করেন।

ঘটনার সূত্রপাত সম্প্রতি উন্মুক্ত হওয়া ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটির ট্রেলারকে ঘিরে। এটি প্রকাশ হলে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এতে বিব্রত হন দীঘিও। এক সাক্ষাৎকারে দীঘি বলেন, ‘সিনেমাটি বেশ মানহীন। এটি চলবে না।’ ওই মন্তব্যের জন্যই দীঘির বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানি মামলা করবেন বলে ঘোষণা দেন ছবিটির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এবার সত্যি সত্যি মামলা ঠুকে দিলেন তিনি!

বুধবার (১০ মার্চ) দুপুরে গণমাধ্যমকে ঝন্টু বলেন, ‘আমার সিনেমার যে সংখ্যা ও সফলতা। তার সঙ্গে এই উপমহাদেশের আর কারো তুলনা হয় না। দীঘি ও তার পরিবার আমার যে মানহানি করেছে সেটির মূল্য ১০ কোটিরও বেশি। যদিও আমি এক কোটি টাকার মামলা করেছি।’

প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন দীঘি | প্রথম আলো

পরিচালকের কথায়, ‘ছবি মুক্তির কয়েকদিন আগে যখন নায়িকাই বলে সেটি চলবে না, তখন মানুষ সেই ছবি দেখতে যাবে কেন? মুক্তির আগে চলবে না বললে তো সে (দীঘি) পরিচালক এবং প্রযোজকদের হুমকি দিলো, মানহানি ঘটালো। এটা না থামাতে পারলে কালচার হয়ে যাবে। অন্য নায়ক-নায়িকারাও বলবে। সব প্রযোজক-পরিচালকরা হুমকির মুখে পড়বে।’

অবশ্য মামলার হুমকির পর মঙ্গলবার (৯ মার্চ) নির্মাতা ঝন্টুকে ‘স্যরি’ও বলেছিলেন দীঘি, ‘ঝন্টু আংকেল আমার ওপর কেন এত রাগ করেছেন, সেটা আমি জানি না। আমি এমন কোনও স্ট্যাটমেন্ট বা মন্তব্য করিনি যে, উনি আমার নামে মামলা করতে চাইবেন। উনি আমার গুরুজন। আমার কাছে অনেক সম্মানের একজন মানুষ। আমি যদি কোনোভাবে, কোনও কথায় উনাকে দুঃখ দিয়ে থাকি তাহলে তাকে ‘স্যরি’ বলছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা

আপডেট টাইম : ০৯:০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১