ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সামনে রেখে বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী। রবিবার (৭ মার্চ) দুপুরে এ তথ্য দিয়েছে ভারতের এনডিটিভি। বিজেপির রাজ্য তত্ত্বাবধায়ক কৈলাস বিজয়বর্গিয়া খবরটি নিশ্চিত করেছেন বলে জানানো হয়েছে।

তিনি গণমাধ্যমকে বলেন, আমি টেলিফোনে তার সাথে (মিঠুন চক্রবর্তী) কথা বলেছি, তিনি আসবেন। তাঁর সাথে বিস্তারিত আলোচনা করার পরেই আমি আর কোনো মন্তব্য করতে সক্ষম হব।

৭০ বছর বয়সী মিঠুন চক্রবর্তীর প্রচুর অনুরাগী আছেন পশ্চিমবঙ্গে। বিশেষত ২০০৬ সালের চলচ্চিত্র এমএএলএ ফাটাকেষ্টতে তাঁর কিংবদন্তি ডায়লগ, “মারবো এখানে, লাশ পড়বে শ্মাশানে” এখনো মানুষের মুখে মুখে ফেরে। এর আগে তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন। দলটির বিধায়ক হিসেবে দু’বছর দায়িত্ব পালন করার পর মিঠুন রাজ্য সভা থেকে পদত্যাগ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী

আপডেট টাইম : ০২:২৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১