ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কলকাতায় নির্বাচনি প্রচারে মোদির সঙ্গে অক্ষয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ পশ্চিমবঙ্গের কলকাতায় নির্বাচনি প্রচারণায় তারকা দিয়েই সবার নজর কাড়তে চাইছে শাসক দল বিজেপি।

জানা গেছে, আজ রোববার কলকাতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকবেন বলিউড তারকা অক্ষয় কুমার।

সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা রুদ্রনীল ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আনন্দবাজার।

মোদির সমাবেশে যোগ দিতে এর আগে শনিবার রাতে অভিনেতা মিঠুন চক্রবর্তী কলকাতায় পৌঁছেছেন।

রুদ্রনীলের আরও দাবি, পশ্চিমবঙ্গের আরও তারকা থাকবেন মোদির মঞ্চে। তবে সবই সময়ে প্রমাণসাপেক্ষ। কারণ, জল্পনায় অনেকের নাম থাকলেও অনেক সময় দেখা গেছে, তা বাস্তবের সঙ্গে মিলছে না। অনেক তারকা কথা দিয়েও পিছিয়ে যান।

‘ব্রিগ্রেডে অক্ষয় কুমার তো থাকছেনই। তা ছাড়াও পশ্চিমবঙ্গের বড় তারকারা থাকবেন। যাদের আগে দেখা যায়নি।’

মোদির সঙ্গে অক্ষয় কুমারের ঘনিষ্ঠতার ইতিহাস দীর্ঘ। ২০১৭ সালে অভিনেতার ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’ ছিল প্রধানমন্ত্রীর ‘স্বচ্ছ ভারত অভিযান’ প্রচারের অংশ। একাধিক সময়ে প্রধানমন্ত্রীর হয়ে মুখ খুলেছেন তিনি।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে মোদির সাক্ষাৎকারও নিয়েছিলেন অক্ষয়। সেই সাক্ষাৎকার নিয়ে বিরোধীদের তিক্ত আক্রমণের মুখে পড়তে হয়েছিল বলিউড সুপারস্টারকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কলকাতায় নির্বাচনি প্রচারে মোদির সঙ্গে অক্ষয়

আপডেট টাইম : ১০:৫৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১