ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও বিয়ে করতে চান মুনমুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বিবাহবিচ্ছেদের স্মৃতি ভুলতে না ভুলতেই ফের বিয়ে করতে চাইলেন চিত্রনায়িকা মুনমুন। পরপর দুই বার বিয়ে হলেও টেকেনি কোনো সংসার। বিচ্ছেদের পর অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মুনমুন। কিন্তু সন্তানদের কথা চিন্তা করে সিদ্ধান্ত বদল করেছেন এই অভিনেত্রী।

এবার জানা গেলো, বিচ্ছেদের অতীত ভুলে সামনে এগিয়ে যেতে চান তিনি। মনের মতো ছেলে পেলে চলতি বছর বা আগামী বছরই তৃতীয় বিয়ে করতে চান মুনমুন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নায়িকা আরও বলেন, বিয়ের পরিকল্পনা আছে। জীবন কারও জন্য থেমে থাকে না। জীবন চলবে জীবনের মতো। জীবনে যা ঘটেছে সেরকম ঘটনা অনেক শিল্পীর জীবনেই ঘটে। শিল্পীদের জীবনটা একটু এলোমেলোই হয়।

প্রসঙ্গত, ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা মুনমুন। ১৯৯৬ সালে মৌমাছি সিনেমার মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবে এখন খুব কম সিনেমাতেই তাকে দেখা যায়। গত সেপ্টেম্বরে তিনি ‘আগুন আর কতটুকু পোড়ে’ ছবিতে অভিনয় করেন। এটিই ছিল শেষ অভিনয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আবারও বিয়ে করতে চান মুনমুন

আপডেট টাইম : ১১:১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১