ঢাকা ১২:২২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

চঞ্চল-শুভর ‘কন্ট্রাক্ট’, পোস্টারের সঙ্গে মুক্তির তারিখ ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢালিউডের তারকা অভিনেতা আরিফিন শুভ। মাল্টিকাস্টিং ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’-এ অভিনয় করেছেন তিনি। গেল মাস থেকেই ভারতীয় স্ট্রিমিং প্লাটফর্ম জি-ফাইভে নাটকীয় ঢঙে একে একে ‘কন্ট্রাক্ট’ এর চরিত্রদের পরিচয় করিয়ে দেয়া হচ্ছিলো। মঙ্গলবার প্রকাশ হয়েছে সিরিজটির অফিসিয়াল পোস্টার। সঙ্গে ঘোষণা করা হয়েছে সিরিজটি মুক্তির তারিখ।

এই সিরিজে আরও অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, মিথিলা এবং শ্যামল মাওলার মতো অভিনয় শিল্পীরা।

বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা ‘বেগ বাস্টার্ড’ সিরিজের ‘কন্ট্রাক্ট’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজটি। পলিটিক্যাল থ্রিলারধর্মী এ সিরিজটি প্রথম সিজনের পর দ্বিতীয় সিজনও নির্মাণ করার কথা জানান কৃষ্ণেন্দু।

মঙ্গলবার আরিফিন শুভ তার ফেসবুক পেজে ছবির পোস্টার শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘অপেক্ষার অবসান! এসে গেছে জি-৫ এর অফিসিয়াল পোস্টার! আগামী ১৮ মার্চ জি-৫ এ এটি মুক্তি পাচ্ছে।’

তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের যৌথ পরিচালনায় নির্মিত হয়েছে ছয় পর্বের এই ওয়েব সিরিজটি। ‘কন্ট্রাক্ট’ এর প্রতিটি এপিসোড এর ব্যাপ্তী হবে ৩০ মিনিটের আশপাশে।

‘কনট্রাক্ট’ সিরিজে চঞ্চল চৌধুরীর চরিত্রের নাম ব্ল্যাক রঞ্জু। শ্যামল মওলা অভিনয় করেছেন বেগ চরিত্রে। আর মিথিলা একজন রাজনীতিবিদ, নাম রুমানা। জাকিয়া বারী মমকে দেখা যাবে মিনা চরিত্রে। আর বাস্টার্ড ভূমিকায় থাকছেন আরিফিন শুভ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

চঞ্চল-শুভর ‘কন্ট্রাক্ট’, পোস্টারের সঙ্গে মুক্তির তারিখ ঘোষণা

আপডেট টাইম : ০৯:১৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১