ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

হুবহু ঐশ্বরিয়ার দেখা মিলল পাকিস্তানে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ হুবহু ঐশ্বরিয়া! ‘লাকি, নো টাইম ফর লাভ’-এর অভিনেত্রী স্নেহা উলালের কথা বলা হচ্ছে না। এ বারে একেবারে প্রতিবেশী দেশ থেকে নেটাগরিকরা ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো দেখতে এক নারীর সন্ধান দিলেন। স্নেহা উলালের সময়ে এই কাজের দায়ভার নিয়েছিলেন সালমান খান। এ বারে নেটাগরিকরা দায়িত্ব পালন করলেন। পাকিস্তানি আমনা ইমরান এক জন ‘বিউটি ব্লগার’। তার ইনস্টাগ্রাম  ফলোয়ারের সংখ্যা নেহাতই কম নয়। এখন নেটমাধ্যমের যুগে এক চেহারার দু’টি মানুষকে খুঁজে পেতে খুব একটা কসরত করতে হয় না। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরেই তার মতো দেখতে এক যুবকের (সচিন তিওয়ারি) খোঁজ পেয়েছিলেন নেটাগরিকরা।

সচিনের একাধিক টিকটক ভিডিও ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে। সে ভাবেই এ বার সামনে এলেন আমনা। চমকে গিয়েছেন নেটাগরিকরা। মিশ্র প্রতিক্রিয়ায় ভর্তি হয়ে গিয়েছে আমনার ছবিগুলির কমেন্ট বক্স। কেউ কেউ আমনার দিকে কুমন্তব্য ছুড়ে দিচ্ছেন। দাবি জানাচ্ছেন, ঐশ্বরিয়াকে নকল করার চেষ্টা করছেন তিনি। কেউ আবার তাকে ঐশ্বরিয়ার চাইতেও সুন্দর বলছেন। তবে আমনার নেট-পাড়া ঘুরে এলে বোঝা যাবে, বিশ্বসুন্দরীর খেতাব পাওয়া অভিনেত্রী ঐশ্বরিয়াকে অনুসরণ করেন তিনি। সাদা ওভারকোট পরে একটি ছবি পোস্ট করেছেন আমনা। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির ‘বুলেয়া’ গানটিতে ঐশ্বরিয়া ঠিক যেমনটি সেজেছিলেন, তেমনই লাগছে তাকে। এ ছাড়াও ঐশ্বরিয়া রাইয়ের ‘মহব্বতে’ ছবির একটি গানে ঠোঁট মিলিয়ে ভিডিও করেছেন আমনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

হুবহু ঐশ্বরিয়ার দেখা মিলল পাকিস্তানে

আপডেট টাইম : ১০:৪৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১